“আমি ওঁকে ক্ষমা করলেও ভুলিনি”…প্রাক্তন সতীর্থর বিরুদ্ধে বিস্ফোরক শ্রীসন্থ!

২০০৮ সালে আইপিএলে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। সেই ম্যাচেই পাঞ্জাব হারিয়ে দেয় মুম্বইকে। এরপরেই ম্যাচের শেষে দুই দলের ক্রিকেটাররা একে অন্যের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, সেই সময়েই শ্রীসন্থ ভাজ্জিকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন। মুম্বই যেহেতু সেই সময় বেশ কতগুলি ম্যাচ পরপর ম্যাচ হারছিল, তাই শ্রীসন্থের সেই উক্তি হয়ত ভাজ্জিকে রাগিয়ে দেয় ফলে রাগের মাথায় প্রাক্তন সতীর্থকে চড় মেরে দেন তিনি।

আমি ওঁকে ক্ষমা করলেও ভুলিনি...প্রাক্তন সতীর্থর বিরুদ্ধে বিস্ফোরক শ্রীসন্থ!
Former Pacer Makes Shocking Claims About the Infamous IPL Slap Incident.Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Apr 25, 2026 | 4:20 PM

কলকাতা: ২০০৮ আইপিএলের সেই কুখ্যাত ‘চড় কান্ড’ মনে আছে? যেখানে মুম্বই ইন্ডিয়ান্সের হরভজন সিংয়ের হাতে চড় খেয়ে গিয়েছিলেন শ্রীসন্থ। যে ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল ক্রিকেট দুনিয়ায়। বড় শাস্তি পেয়েছিলেন ভাজ্জি। এবার সেই ঘটনাকেই উস্কে দিয়ে আবার সেই বিষয়ে মন্তব্য করেছেন শ্রীসন্থ নিজেই। প্রসঙ্গত, গতকালই রাঘব চড্ডাসহ ৬ কর্মীর সঙ্গে আমি আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাজ্জি। এবার বিজেপির নেতাকে নিয়েই তোপ দাগলেন কেরলের বিজেপি নেতা শ্রীসন্থ।

২০০৮ সালে আইপিএলে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। সেই ম্যাচেই পাঞ্জাব হারিয়ে দেয় মুম্বইকে। এরপরেই ম্যাচের শেষে দুই দলের ক্রিকেটাররা একে অন্যের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, সেই সময়েই শ্রীসন্থ ভাজ্জিকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন। মুম্বই যেহেতু সেই সময় বেশ কতগুলি ম্যাচ পরপর ম্যাচ হারছিল, তাই শ্রীসন্থের সেই উক্তি হয়ত ভাজ্জিকে রাগিয়ে দেয় ফলে রাগের মাথায় প্রাক্তন সতীর্থকে চড় মেরে দেন তিনি। ঘটনার পরেই শ্রীসন্থকে কাঁদতে দেখা যায়। এই ঘটনা গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিল। ফলে ভাজ্জির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল বিসিসিআই। গো়টা ২০০৮ আইপিএল মরশুম থেকে ব্যান করা হয়েছিল হরভজনকে। তাঁকে জাতীয় দলের জার্সিতে ৫টি ওডিআই ম্যাচে ব্যান করা হয়েছিল। কোড অফ কন্ডাক্ট ভাঙার কারণে তাঁর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছিল বিসিসিআই।

শ্রীসন্থ জানিয়েছেন, তাঁদের মধ্যে এখন আর কোনও সম্পর্ক নেই কিন্তু সাম্প্রতিক সময়ে ভাজ্জিকে এই স্ল্যাপগেট সংক্রান্ত একটি বিজ্ঞাপনে কাজ করতে দেখেই আবার এই বিষয় মাথাচাড়া দিয়ে উঠেছে। শ্রীসন্থ বলেছেন,”আমি ভাজ্জির সঙ্গে কোনও কথা বলিনি। এই প্রথমবার কথা হল। এর আগে এই বিষয়ে কোনও কথা হয়নি কিন্তু ও প্রায় ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা কামিয়েছে। একদিন ও আমাকে ফোন করে বলে একটা স্টোরি পোস্ট করতে। আমি বলি, ক্ষমা করা আর ভুলে যাওয়া এক নয়। যদি কেউ তোমার সঙ্গে ভুল কিছু করে, তোমার ভুলে যাওয়া উচিত নয়। ভুলে গেলেই ওরা আবার এক কাজ করবে।” শ্রীসন্থ ও বলেছেন,”আমি ওঁকে একসময় ভাই ভাবতাম। কিন্তু এখন ওঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই আমার। আমার বাবা-মা আমাকে শিখিয়েছে, ক্ষমা করলেও কোনও ভুল ভুলে যাবে না। ওঁর বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। আমি চাই উনি ও ওঁর পরিবার ভাল থাকুক।” শ্রীসন্থ ভাজ্জির ব্যক্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু এর ফলে প্রায় ১৮ বছর আগের একটি ঘটনা আবার চর্চায় চলে এল।

Follow Us