Hardik Pandya: বিশ্বকাপে বিস্ফোরণ চলছে হার্দিকের, পাত্তাই দিচ্ছেন না নাতাশা

T20 World Cup 2024: বর্তমানে নিউ ইয়র্কে টি-২০ বিশ্বকাপ খেলতে ব্যস্ত দেশের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আর অন্যদিকে তাঁর স্ত্রী নাতাশা স্তানকোভিচ রয়েছেন ভারতে। নাতাশার ইন্সটাগ্রামে ঢুঁ মারলে, তাঁর স্টোরিতে বিভিন্ন গতিবিধি দেখা যায়। কিন্তু দীর্ঘদিন হার্দিককে নিয়ে কোনও পোস্ট করেননি নাতাশা।

Hardik Pandya: বিশ্বকাপে বিস্ফোরণ চলছে হার্দিকের, পাত্তাই দিচ্ছেন না নাতাশা
বিশ্বকাপে বিস্ফোরণ চলছে হার্দিকের, পাত্তাই দিচ্ছেন না নাতাশা

Jun 10, 2024 | 3:05 PM

কলকাতা: ফের লাইমলাইটে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। টি-২০ বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার বিস্ফোরণ দেখা যাচ্ছে। ভারতের জার্সিতে ফিরে বদলে গিয়েছেন তারকা অলরাউন্ডার। প্রতি ম্যাচেই তা প্রমাণ করার চেষ্টা করছেন। টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে ২টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে করেছিলেন ৭ রান। কিন্তু নিউ ইয়র্কের কঠিন পিচে হার্দিকের ২টো উইকেট ভারতকে অনেক সুবিধা দিয়েছে। সকলে যখন হার্দিককে প্রশংসায় ভরাচ্ছেন, সেই সময় তাঁর স্ত্রী নাতাশা স্তানকোভিচ (Natasha Stankovic) কোথায়? গত কয়েকদিন ধরে হার্দিক-নাতাশার বিচ্ছেদ হতে চলেছে বলে শোনা যাচ্ছিল। এই পরিস্থিতিতে হার্দিক ভালো পারফর্ম করার পরও নাতাশা কেন নিরুত্তাপ, খোঁজ নিচ্ছেন নেটিজ়েনরা।

এর আগে শোনা গিয়েছিল, হার্দিকের সঙ্গে নাতাশার ডিভোর্স শুধু সময়ের অপেক্ষা। এমনও শোনা গিয়েছিল, হার্দিকের সঙ্গে নাতাশার বিচ্ছেদ হলে ভারতীয় ক্রিকেটারের ৭০ শতাংশ সম্পত্তি পাবেন নাতাশা। এরই মাঝে হার্দিকের সঙ্গে বিয়ের ছবি ইন্সটাগ্রাম থেকে আর্কাইভ করে নিয়েছিলেন নাতাশা। কয়েকদিন আগে তা আবার ইন্সটায় ফিরেছে। তারপর থেকেই নেটপাড়া বলছে, ‘হার্দিক-নাতাশা নাটক করছেন।’

এর মাঝে শোনা গিয়েছিল, অন্য সম্পর্কে জড়িয়েছেন হার্দিকের স্ত্রী, সার্বিয়ান সুন্দরী মডেল নাতাশা। কিন্তু এখন শোনা যাচ্ছে হার্দিক-নাতাশার ডিভোর্স-ড্রামা নেপথ্যে অন্য কারণ। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর হার্দিক পান্ডিয়ার খারাপ পারফরম্যান্স নিয়ে বিরাট সমালোচনা হয়েছিল। সূত্রের খবর, সেই সব থেকেই নেটিজ়েনদের নজর ঘোরাতেই এমন পন্থা বেছে নিয়েছিলেন হার্দিক-নাতাশা। এখন বেশ রয়েছেন নাতাশা। আর হার্দিকও ব্যস্ত বিশ্বকাপ নিয়ে। এ বার দেখার ফের কবে একসঙ্গে দেখা যায় হার্দিক-নাতাশাকে।

Follow Us