টি-টোয়েন্টি বিশ্বকাপ
বেনসন হেজেস কাপ ২০০২ সালে বন্ধ হয়ে যাওয়ার পর আইসিসির ভাবনা ছিল নতুন কোনও টুর্নামেন্ট চালু করা। যে টুর্নামেন্ট শুরুতেই হইচই ফেলে দেবে। ২০০৩ সালে ইংল্যান্ডে টি-টোয়েন্টি ফর্ম্যাট শুরু হয়ে যায়। ভারতও সহ অন্যান্য দেশ ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ নিয়ে আগ্রহ দেখায়। সেই উৎসাহ কাজে লাগিয়ে ২০০৭ সালে আইসিসি চালু করে T20 World Cup। ওয়ান ডে বিশ্বকাপ চার বছর অন্তর হলেও এই বিশ্বকাপ হয় দু’বছর অন্তর। দক্ষিণ আফ্রিকায় প্রথমবার হয় কুড়ি-বিশের বিশ্বকাপ। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। প্রথম সংস্করণেই সাড়া ফেলে দেয় ছোট বিশ্বকাপ। ধীরে ধীরে সব দেশই এই ফর্ম্যাটে সাফল্য পেতে শুরু করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে সফল টিম ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াও একবার করে জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুটো টিমই দু’বার করে জিতেছে খেতাব। এই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ব্যাটারের নাম Virat Kohli। ১১৪১ রান করেছেন তিনি। সবচেয়ে সফল বোলার Sakib Al Hasan, তাঁর উইকেট সংখ্যা ৪৫।
ICC: বড় সিদ্ধান্ত ICC-র, বদলে যাচ্ছে ওয়ানডে ও টি২০ বিশ্বকাপের নিয়ম, জেনে নিন নতুন ফরম্যাট!
International Cricket Council: আইসিসির মতে, এই পরিবর্তনের ফলে টুর্নামেন্টের শুরু থেকেই প্রতি ম্যাচের গুরুত্ব বাড়বে। পাশাপাশি প্রতিযোগিতা আরও জমে উঠবে এবং দর্শকরাও নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। এই নতুন নিয়মের অর্থ হল বিভিন্ন অঞ্চলের কম জনপ্রিয় দলগুলিকে বিশ্বকাপে ওঠার আরও সুযোগ করে দেওয়া।
- TV9 Bangla
- Updated on: Jul 15, 2026
- 6:29 pm
India vs Australia Women’s T20 WC Result: ব্যর্থ বোলিং ইউনিট, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের!
India vs Australia Result, Women’s T20 World Cup 2026: এই ম্যাচে ভারতের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়ে গেল। কেন লর্ডসের উইকেটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন হরমন? তিনি কি জানতেন না, পরে এই উইকেট আরও সহজ হয়ে যাবে? কেন ভারত আজ অতিরিক্ত একজন স্পিনার রাখল না? তাহলে রাধা যাদব ও দীপ্তি শর্মার ওপর চাপ কম থাকত?
- TV9 Bangla
- Updated on: Jun 29, 2026
- 4:58 am
Bangladesh Cricket Board : টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার জের, কড়া সিদ্ধান্ত নিল বিসিবি!
T20 World Cup : আইপিএল ২০২৬ এর নিলামে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপরেই ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে মুস্তাফিজুরকে ছেড়ে দেয় কেকেআর। এরপরেই বাংলাদেশ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। বাংলাদেশ বোর্ড জানিয়েছিল, তারা ভারতে বিশ্বকাপ খেলতে চায় না।
- TV9 Bangla
- Updated on: May 12, 2026
- 5:10 pm
T20 World Cup: বাংলাদেশের ‘দোসর’, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে ‘হাস্যকর’ সিদ্ধান্ত পাকিস্তানের
Pakistan to boycott India Match: বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ থেকে বাদ যাওয়ার পর হঠাৎ ঘোলা জলে মাছ ধরতে নামে পাকিস্তান। আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশ-প্রেম জেগে উঠেছিল পাকিস্তানের। সেখানে ব্যর্থ হয়ে এবার বিশ্বকাপে ভারতকে চাপে ফেলার কৌশল নেন মহসিন নাকভিরা। প্রথমে বিশ্বকাপ বয়কটের ফাঁকা আওয়াজ দিলেও শেষমেশ কলিজার জোর দেখাতে পারেনি পাকিস্তান।
- TV9 Bangla
- Updated on: Feb 2, 2026
- 12:15 am
ICC T20 World Cup: বিশ্বকাপের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার! চোটে ছিটকে গেলেন প্যাট কামিন্স
Australia, Pat Cummins: নির্বাচক টনি ডোডমেইড স্পষ্ট করে দিয়েছেন বেন ডোয়ারশুইস ও ম্য়াথিউ রেনশকে কেন দলে নেওয়া হয়েছে। বলেছেন, “প্যাটের আরও সময় প্রয়োজন পুরোপুরি সেরে ওঠার জন্য। বেন বিকল্প হিসেবে একদম প্রস্তুত। দুর্দান্ত ফিল্ডিং ও লোয়ার অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে।
- TV9 Bangla
- Updated on: Jan 31, 2026
- 3:27 pm
T20 World Cup: বিশ্বকাপের স্বপ্ন কি ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে সঞ্জু স্যামসনের
Sanju Samson, World Cup Dream: গত কয়েকটা সিরিজে সঞ্জুকে নিয়ে পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। বিশ্বকাপের আগে ফর্মে না থাকায় গিলকে পরিকল্পনা থেকে বাদ রাখা হয়। পাওয়ার প্লে-তে গিল ব্যর্থ হওয়ায় আবার ওপেনার হিসেবে ফিরিয়ে আনা হয় সঞ্জুকে। এই সময় আবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন ঈশান কিষাণ। ভারতীয় দলে প্রত্যাবর্তন হয় তাঁর।
- TV9 Bangla
- Updated on: Jan 28, 2026
- 2:16 pm
Pakistan Cricket Board: বাংলাদেশের পর পাকিস্তানের নাটক শুরু, ভারতে খেলতে আসা নিয়ে বলল…
ICC Men's T-20 World Cup 2026: বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ। আর সেই ঘোলা জলে মাছ ধরতে নামল পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এবার ফাঁকা আওয়াজ পাক বোর্ড প্রধান মহসিন নকভির। বিশ্বকাপে খেলা নিয়ে হঠাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কোর্টে বল ঠেললেন পিসিবি প্রধান।
- TV9 Bangla
- Updated on: Jan 25, 2026
- 6:35 am
T20 World Cup 2026: ইডেন পেল সেমিফাইনাল, বিশ্বকাপে ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত শর্মা
Rohit Sharma: দেশের মাটিতে আগামী বছর টি-২০ বিশ্বকাপ। গত বার টি-২০ বিশ্বকাপ জেতার পর ভারতের সেই সময়ের অধিনায়ক রোহিত শর্মা অবসর নিয়েছিলেন। একইসঙ্গে বিরাট কোহলিও আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন। এ বার আইসিসির পক্ষ থেকে বড় দায়িত্ব পেলেন রোহিত।
- TV9 Bangla
- Updated on: Nov 25, 2025
- 8:44 pm
Sunil Gavaskar: ভালো রোল মডেল নন? গম্ভীরকে প্রশ্নের মুখে দাঁড় করালেন সানি
ICC Men's Champions Trophy 2025: সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এরপরই টিমের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ৫৮ কোটি টাকা পুরস্কার ঘোষণা করে। এর পরেই ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর প্রশ্ন তুলেছেন, গৌতম গম্ভীরও কি তাঁর পূর্বসূরী রাহুল দ্রাবিড়ের পথেই হাঁটবেন?
- TV9 Bangla
- Updated on: Mar 26, 2025
- 4:41 pm
ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ঘটনা ভুললেন রোহিত! মনে করাতে বিরাট যা করলেন…
শিয়রে কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে হঠাৎ করেই টি-২০ বিশ্বকাপ জয়ের স্মৃতি ভুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অবশ্য তিনি একা নন, ঋষভ পন্থ ও লোকেশ রাহুলও ভুলেছেন ভারতের বিশ্বজয়ের কথা। এই পরিস্থিতি সামাল দিতে বিরাট কোহলি যা করেছেন, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
- TV9 Bangla
- Updated on: Feb 13, 2025
- 6:27 pm