AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arshdeep Singh: আরও একটা রেকর্ডের সামনে, অর্শদীপ সিংকে আইসিসির বিশেষ স্বীকৃতি

ICC Men’s T20I Cricketer of the Year 2024: এরপরই ছাপিয়ে যান যুজবেন্দ্র চাহালকে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারতের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের সেঞ্চুরিও গড়তে পারেন। না হলে এরপরও তিন ম্যাচ থাকছে। চেন্নাই ম্যাচের আগেই আইসিসির বড় স্বীকৃতি অর্শদীপ সিংকে।

Arshdeep Singh: আরও একটা রেকর্ডের সামনে, অর্শদীপ সিংকে আইসিসির বিশেষ স্বীকৃতি
Image Credit: ICC
| Updated on: Jan 25, 2025 | 5:37 PM
Share

ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন অর্শদীপ সিং। ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ২ উইকেট নিয়েছিলেন। এরপরই ছাপিয়ে যান যুজবেন্দ্র চাহালকে। তাঁর রয়েছে ৯৬টি উইকেট। অর্শদীপের ঝুলিতে ৯৭। আজ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারতের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের সেঞ্চুরিও গড়তে পারেন। না হলে এরপরও তিন ম্যাচ থাকছে। চেন্নাই ম্যাচের আগেই আইসিসির বড় স্বীকৃতি অর্শদীপ সিংকে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। জসপ্রীত বুমরার পাশাপাশি ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে বড় ভূমিকা নিয়েছেন অর্শদীপ সিংও। টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট ছিল তাঁর ঝুলিতেই। শুধু তাই নয়, গত বছর ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন। অর্শদীপ সিংকে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ঘোষণা করল আইসিসি। শুধু বোলার নয়, সকলের মধ্যেই সেরা।

অর্শদীপ সিং গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচে ৩৬ উইকেট নিয়েছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক। বোলিং গড় ছিল ১৫.৩১। ইকোনমি মাত্র ৭.৪৯। স্মরণীয় পারফরম্যান্স বলা যায় টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বোলিং। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন অর্শদীপ সিং। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে চাপের মুহূর্তে স্লগ ওভারে অনবদ্য বোলিং করেছিলেন। নতুন বছরের শুরুটাও দুর্দান্ত হয়েছে।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?