AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: AAP মানে কী? বুঝিয়ে দিলেন শাহ

Amit Shah: ২০১৪ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। সেকথা উল্লেখ করে অমিত শাহ বলেন, "শুধুমাত্র গত ১০ বছরে দিল্লির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জল জমছে। পানীয় জলের সমস্যা। হাসপাতালে ন্যূনতম পরিষেবা পাওয়া যাচ্ছে না।"

Amit Shah: AAP মানে কী? বুঝিয়ে দিলেন শাহ
অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী
| Updated on: Jan 26, 2025 | 11:49 PM
Share

নয়াদিল্লি: আর কয়েকদিন পরই দিল্লিতে বিধানসভা নির্বাচন। রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এই পরিস্থিতিতে অরবিন্দ কেজরীবালের দলের নতুন নাম দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দিল্লিতে ভোট প্রচারে বিজেপির এক জনসভা থেকে কেজরীবালকে আক্রমণ করে তিনি বললেন, “ভোট পেতে মিথ্যা কথা বলেন অরবিন্দ কেজরীবাল।”

এদিন নারেলায় এক জনসভা থেকে আপ প্রধানকে আক্রমণ করে শাহ বলেন, “ভোট পেতে শুধুই মিথ্যা কথা বলেন কেজরীবাল। তাঁর দল আপের মানে অবৈধ আমদানিওয়ালি পার্টি।” কেজরীবালের সরকার দিল্লিতে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।

২০১৪ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। সেকথা উল্লেখ করে শাহ বলেন, “শুধুমাত্র গত ১০ বছরে দিল্লির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জল জমছে। পানীয় জলের সমস্যা। হাসপাতালে ন্যূনতম পরিষেবা পাওয়া যাচ্ছে না।” কেজরীবাল এইসব নিয়ে চিন্তিত কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। আর ফলপ্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি। এদিন শাহ বলেন, “৫ তারিখ ভোট দেবেন মানুষ। ৮ তারিখ হবে গণনা। তারপরই এই বিপর্যয়ের হাত থেকে মুক্ত হবে দিল্লি।”

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়