AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohan Bhagwat: ভাগবতের বাংলা সফরের সূচিতে বড় পরিবর্তন, কবে আসছেন সঙ্ঘ প্রধান?

Mohan Bhagwat: প্রথমে জানা গিয়েছিল, দশ দিনের সফরে আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যে পা রাখবেন মোহন ভাগবত। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় থাকার কথা ছিল। তারপর বর্ধমান যাওয়ার কথা ছিল তাঁর।

Mohan Bhagwat: ভাগবতের বাংলা সফরের সূচিতে বড় পরিবর্তন, কবে আসছেন সঙ্ঘ প্রধান?
আরএসএস প্রধান মোহন ভাগবত।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 26, 2025 | 7:49 PM
Share

কলকাতা: ১০ দিনের সফরে বাংলায় আসার কথা ছিল তাঁর। কিন্তু, বাংলা সফরের সূচি কাটছাঁট করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। আগামী ১১ ফেব্রুয়ারি তিন থেকে চারদিনের জন্য পশ্চিমবঙ্গে আসছেন। তবে এই তিন-চারদিন ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। কলকাতার পাশাপাশি বর্ধমানেও কর্মসূচিতে অংশ নেবেন।

প্রথমে জানা গিয়েছিল, দশ দিনের সফরে আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যে পা রাখবেন মোহন ভাগবত। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় থাকার কথা ছিল। তারপর বর্ধমান যাওয়ার কথা ছিল তাঁর।

এখন স্থির হয়েছে তিন বা চারদিনের সফর করবেন সরসঙ্ঘচালক। ১১ ফেব্রুয়ারি রাজ্যে আসবেন তিনি। ১২ তারিখ বর্ধমান যাওয়ার কথা। সেখানে প্রকাশ্য সমাবেশে যোগ দেবেন। আবার ওই দিন রাতেই কলকাতা ফিরে আসবেন। ১৩ তারিখ বিশিষ্টজনদের সঙ্গে দেখা করার কথা মোহন ভাগবতের। সংগঠনের নেতৃত্বের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর।

বর্ধমান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সাংগঠনিকভাবে মধ্যবঙ্গ। সেই মধ্যবঙ্গের ৮টি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোহন ভাগবতের। সেইসব বৈঠকে আরএসএস প্রধান কী বার্তা দেবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আবার আরজি কর কাণ্ডের কড়া নিন্দা করে সরব হয়েছিলেন তিনি। এবার বাংলা সফরে সেই প্রসঙ্গে তিনি ফের কোনও বার্তা দেন কি না, সেটা দেখার। পশ্চিমবঙ্গে এসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মোহন ভাগবত কোনও কড়া বার্তা দেবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?