AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs England: এক টেস্ট সিরিজে ৫ তারা ‘পেল’ ভারত, পারফরম্যান্সে এগিয়ে কে?

IND vs ENG, Test Series: বেন স্টোকসদের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতেছে রোহিত শর্মার ভারত। এই সিরিজে দেশের মাটিতে এক, দুই নয় মোট ৫ জন ভারতীয় ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছে। তাতে ভারতের (India) ৫ অভিষেককারীর পারফরম্যান্সের নিরিখে এগিয়ে কোন ক্রিকেটার?

India vs England: এক টেস্ট সিরিজে ৫ তারা ‘পেল’ ভারত, পারফরম্যান্সে এগিয়ে কে?
এক টেস্ট সিরিজে ৫ তারা ‘পেল’ ভারত, পারফরম্যান্সে এগিয়ে কে?
| Updated on: Mar 10, 2024 | 8:00 AM
Share

কলকাতা: রবিবার জমে যেত যদি আড়াই দিনে ধরমশালা টেস্ট শেষ না হত। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে শনিবার শেষ হয়েছে ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজ। স্টোকসদের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতেছে রোহিতের ভারত। এই সিরিজে দেশের মাটিতে এক, দুই নয় মোট ৫ জন ভারতীয় ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছে। তাতে ভারতের (India) ৫ অভিষেককারীর পারফরম্যান্সের নিরিখে এগিয়ে কোন ক্রিকেটার? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।

  • রজত পাতিদার – প্রথমেই শুরু করা যাক চলতি টেস্টে সবচেয়ে ব্যর্থ টেস্ট অভিষেককারী রজত পাতিদারকে দিয়ে। বিশাখাপত্তনমে রজত পাতিদারের টেস্ট অভিষেক হয়েছিল। তারপর টানা ৩টি টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন রজত পাতিদার। কিন্তু দাগ কাটতে পারেননি। কেরিয়ারের প্রথম টেস্টে ৩২ ও ৯ রান করেন। দ্বিতীয় টেস্টে রাজকোটে ৫ ও শূন্য করেন। এবং রাঁচিতে দুই ইনিংসে ১৭ ও শূন্য করেন।
  • সরফরাজ খান – দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজে ভারতের সবচেয়ে সফল টেস্ট অভিষেককারী সরফরাজ খান। মুম্বইয়ের ছেলের দীর্ঘদিনের জাতীয় দলের খেলার স্বপ্নপূরণ হয় রাজকোটে। অভিষেক টেস্টে দুটি ইনিংসেই হাফসেঞ্চুরি (৬২ ও ৬৮*) করেন সরফরাজ। এরপর রাঁচিতে দুই ইনিংসে ১৪ রান করেছিলেন। আর ধরমশালায় ৫৬ রান করেন।
  • ধ্রুব জুরেল – ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হায়দরাবাদ ও বিশাখাপত্তনমে উইকেটকিপার হিসেবে ছাপ রাখতে পারেননি কোনা শ্রীকর ভরত। তাই রাজকোটে সুযোগ পান ধ্রুব জুরেল। তরুণ উইকেট কিপার ব্যাটার উইকেটের পিছনে এবং ব্যাট হাতে অবদান রেখেছেন। ৩টি টেস্টে ৪টি ইনিংসে তিনি করেছেন মোট ১৯০ রান। যার মধ্যে রাঁচিতে তাঁর ৯০ রানের একটি ইনিংস রয়েছে। ৫টি ক্যাচ নিয়েছিলেন এবং ২টি স্টাম্পিংও করেন।
  • আকাশ দীপ – জসপ্রীত বুমরাকে রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই সুবাদে টেস্ট অভিষেক ক্যাপ পান ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলা আকাশ দীপ। অভিষেক টেস্টে তিনটি উইকেট নেন। আর করেন ৯ রান।
  • দেবদত্ত পাড়িক্কাল – কর্নাটকের তরুণ ব্যাটার দেবদত্ত পাড়িক্কালের কথা না বললেই নয়। ধরমশালা টেস্টে তাঁর ডেবিউ হয়েছিল। রজত পাতিদার ৬ মার্চ অনুশীলন করার সময় চোট পেয়েছিলেন। তাই ৭ মার্চ টেস্ট ক্যাপ পান দেবদত্ত। মাত্র ১টা ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন। তা ভালোই কাজে লাগান তিনি। অভিষেক টেস্টে ৬৫ রান করেছেন।

Follow Us