IND vs PAK: ‘ওকে ব্যাটস্যানই মনে করি না’, ওয়াঘার ওপারে অভিষেক ‘আতঙ্কে’ ভুগছে পাকিস্তান!

IND vs PAK Match: রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। ওই ম্যাচে নেমে পড়ার আগেও পুরনো ক্ষত ভুলতে পারেনি গ্রিন আর্মি। অভিষেক শর্মা যে ভয়ের কারণ পাকিস্তানের, তাই যেন উঠে আসছে পাক প্রাক্তনদের কথায়।

IND vs PAK: ‘ওকে ব্যাটস্যানই মনে করি না’, ওয়াঘার ওপারে অভিষেক আতঙ্কে ভুগছে পাকিস্তান!
সামনেই মহারণImage Credit source: Francois Nel/Getty Images

| Edited By: জয়দীপ দাস

Feb 13, 2026 | 5:40 PM

পাকিস্তান তা হলে টার্গেট খুঁজে পেল? রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। ওই ম্যাচে নেমে পড়ার আগেও পুরনো ক্ষত ভুলতে পারেনি গ্রিন আর্মি। অভিষেক শর্মা যে ভয়ের কারণ পাকিস্তানের, তাই যেন উঠে আসছে পাক প্রাক্তনদের কথায়। যে দিন অভিষেক খেলেন, বোলার যেই হোন না কেন, রেয়াত করেন না। এশিয়া কাপে সেটাই করে দেখিয়েছেন। এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে তিনটে ম্যাচ খেলেছেন। তিনটেই এশিয়া কাপে। গ্রুপ লিগের ম্যাচে করেছিলেন ৩১। সুপার ফোরে ৩৯ বলে ৭৪। ফাইনালে ৫। সব মিলিয়ে করেছেন ১১০ রান। স্ট্রাইক রেট ১৮৯.৬৬। অভিষেক শর্মা নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে খেলানোর মরিয়া চেষ্টা করছে ভারতীয় দল। তার আগে পাকিস্তান দুই প্রাক্তন তাঁকে ‘স্লোগার’ বলে দিলেন। 

মহম্মদ আমিরের মতো প্রাক্তন পেস বোলার, যিনি আবার অবসর ভেঙে ফিরে এসেছিলেন জাতীয় দলে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেওছিলেন। কিন্তু কিছুই করতে পারেননি। সেই তিনি বলে দিচ্ছেন, অভিষেক কোনও ব্যাটসম্যানই নন! কী বলছেন আমির? দেশের এক টিভি শো-তে তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে আমার ওকে স্লগার মনে হয়। যেন স্লগে ব্যাট করছে। যত দূর দেখেছি, সব বল চালাতে যায়। লাগল তো লাগল, না হলে আউট। ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ৮ ইনিংসে একটাতে রান করে। বাকিগুলোতে রান আসে না। ব্যাট ঘোরানোর জন্য তৈরি থাকে। বল পেলেই চালাবে। যে দিন লেগে যায়, বিপক্ষকে বিপদে ফেলে দেয়। টেকনিক্যালি সাউন্ড নয়। হাইরিস্ক গেম খেলে। ওর আর্ম ফ্লো দেখলেই বুঝতে পারবেন, ওর সমস্যাটা কোথায়।’ 

একই সঙ্গে আমির যোগ করছেন, ‘আমেরিকা ওর বিরুদ্ধে কিন্তু যেটা করল, সেটা মাথায় রাখতে হবে। থার্ড ম্যান আর কভার সামনে রেখেছিল। কিন্তু পয়েন্ট আর কভারের মাঝে সুইপার রেখেছিল। ওর গো থ্রু শটটা এটাই। বডি থেকে সুইং হলে বিপদে পড়ে। কোনও ভালো বোলার যে স্লোয়ার বল দিতে পারে, সে আউট করে দেবে।’  

আমি এক নন। পাকিস্তানের আর এক প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফও স্লোগার বলে মনে করছেন অভিষেককে। রশিদের কথায়, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে ওকে দেখিনি। ওয়ান ডে-ও খেলতে দেখিনি। টি-টোয়েন্টিই খেলে। আপার পজিশন সামনে আসে না। শট নেওয়ার জন্য নিজেকে যে কারণে রুম দেওয়ার চেষ্টা করে। লং অফ থেকে মিড উইকেট, এটাই ওর জ়োন। সামনেই মারে বেশির ভাগ শট। ব্যাট চালানোর জন্য রেডি থাকে। ডিফেন্স করতে গেলে সমস্যায় পড়বে। লাইনে আসতে পারে না। তাও সফল হচ্ছে, কারণ, যেটা ও করার চেষ্টা করেছে, সেটা কাজে দিচ্ছে। একই রকম খেলে যায়। ডিফেন্স বলে কিছু নেই।’