T20 World Cup 2026 : সুপার এইট পর্বের আগে নিয়ম বদল আইসিসির

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে কোনও বাড়তি দিন রাখেনি আইসিসি। নির্দিষ্ট দিনে খেলা না হলে পয়েন্ট ভাগ হয়ে যেত। টি-টোয়েন্টি ম্যাচ হতে হলে দুই দলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতেই হবে। সেটাও সম্ভব না হলে সুপার ওভার হবে। বৃষ্টির জন্য সুপার ওভার না হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ হবে। বৃষ্টির কথা ভেবেই গ্রুপ পর্বে আইসিসি এক ঘন্টা রিজার্ভ টাইম রেখেছিল।

T20 World Cup 2026 : সুপার এইট পর্বের আগে নিয়ম বদল আইসিসির
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Feb 21, 2026 | 7:01 PM

কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্রুপ পর্ব শেষ। আজ থেকে শুরু হচ্ছে সুপার এইট পর্ব। আজ প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে নিউজিল্যান্ড। আগামীকাল আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে ভারত। ফাইনাল ৮ মার্চ। ইতিমধ্যেই সুপার এইট নিয়ে নতুন শর্তের কথা শুনিয়ে রেখেছে আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে কোনও বাড়তি দিন রাখেনি আইসিসি। নির্দিষ্ট দিনে খেলা না হলে পয়েন্ট ভাগ হয়ে যেত। টি-টোয়েন্টি ম্যাচ হতে হলে দুই দলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতেই হবে। সেটাও সম্ভব না হলে সুপার ওভার হবে। বৃষ্টির জন্য সুপার ওভার না হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ হবে। বৃষ্টির কথা ভেবেই গ্রুপ পর্বে আইসিসি এক ঘন্টা রিজার্ভ টাইম রেখেছিল। অর্থাৎ, একটি ম্যাচ ভারতীয় সময়ে শেষ হওয়ার কথা রাত ১০ টা ১০ নাগাদ। এই সময়টাই বাড়িয়ে ১১ টা ১০ করা হয়েছিল। এই সময়ের মধ্যে ৫ ওভার শেষ করতেই হত। শেষ আটের যুদ্ধের আগে এই সময়টাই বাড়িয়ে আইসিসি দেড় ঘন্টা বা ৯০ মিনিট করেছে। সুতরাং, আধঘন্টা সময় বাড়িয়েছে। এই অতিরিক্ত ৩০ মিনিটের মধ্যে ৫ ওভারের খেলা শেষ করতে হবে দুই দলকে।

গ্রুপ পর্যায়ে আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় বিদায় ঘটে গিয়েছে অস্ট্রেলিয়ার। দুই দলের পয়েন্ট ভাগ হওয়ায় ২০০৯ সালের পর কোয়ালিফাই করতে পারেনি অজিরা। সুপার এইটে ভারতের মোট ম্যাচ ৩টি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ১ মার্চ। সুপার এইট পর্বে এই অতিরিক্ত সময়ের নিয়ম বদল নিঃসন্দেহে স্বস্তি দেবে বাকি দলগুলিকে।