Prithvi vs Venkatesh: কাউন্টিতে পৃথ্বী শ বনাম ভেঙ্কটেশ আইয়ার, কে জিতলেন?
County Cricket News: ধারাবাহিক সাফল্য পাচ্ছিলেন পৃথ্বী শ। প্রায় প্রতি ম্যাচেই জ্বলে উঠেছেন। ভেঙ্কটেশ আইয়ারের টিমের বিরুদ্ধে অবশ্য চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখা গেল না। অন্য দিকে, ভেঙ্কটেশ আইয়ারও যে খুব বেশি সাফল্য পাচ্ছেন, তা নয়। মুখোমুখি সাক্ষাৎ কেমন হল?

জাতীয় দলে দু-জনেই ব্রাত্য। ঘরোয়া ক্রিকেটও শুরু হয়নি। কাউন্টি ক্রিকেটে খেলছেন পৃথ্বী শ এবং ভেঙ্কটেশ আইয়ার। ভারতের আর এক অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানেও খেলছেন কাউন্টিতে। এ দিন মুখোমুখি হয়েছিলেন পৃথ্বী শ ও ভেঙ্কটেশ আইয়ার। পৃথ্বী খেলছেন নর্দ্যাম্পটনশায়ারে। কেকেআর তারকা ভেঙ্কটেশ ল্যাঙ্কাশায়ারে। ধারাবাহিক সাফল্য পাচ্ছিলেন পৃথ্বী শ। প্রায় প্রতি ম্যাচেই জ্বলে উঠেছেন। ভেঙ্কটেশ আইয়ারের টিমের বিরুদ্ধে অবশ্য চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখা গেল না। অন্য দিকে, ভেঙ্কটেশ আইয়ারও যে খুব বেশি সাফল্য পাচ্ছেন, তা নয়। মুখোমুখি সাক্ষাৎ কেমন হল?
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ল্যাঙ্কাশায়ার। মাত্র ২৩ রানের মধ্যেই দুই উইকেট হারায় তারা। চারে নামেন অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফ। ইনিংসের ১৪তম ওভারে ওপেনার জর্জ বেল ফেরায় পাঁচে প্রবেশ ভেঙ্কটেশ আইয়ারের। শুরুটা ভালো হলেও বড় ইনিংস এল না ভারতের এই বাঁ হাতি ব্যাটিং অলরাউন্ডারের। ১৭ বলে ১৫ রানেই ফেরেন তিনি। লোয়ার অর্ডার ব্যাটারদের ভালো পারফরম্যান্সে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান করে ল্যাঙ্কাশায়ার।
রান তাড়ায় নর্দ্যাম্পটনশায়ারের অন্যতম ভরসা ছিল পৃথ্বী শ। ওপেনিং সঙ্গীকে দ্রুতই হারান পৃথ্বী। নিজে ভালো ব্যাট করছিলেন। কিন্তু ভেঙ্কির মতো তাঁর ইনিংসও দীর্ঘস্থায়ী হয়নি। ৩১ বলে ২৩ রানেই ফেরেন। মিডল অর্ডার পারফর্ম করলেও লোয়ার অর্ডার সেই অর্থে ভরসা দিতে পারেনি। শেষ অবধি ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৬ রান করে নর্দ্যাম্পটনশায়ার। ৪ রানের রুদ্ধশ্বাস জয় ল্যাঙ্কাশায়ারের। ব্যাটিংয়ে খুব ভালো না গেলেও বল হাতে নজর কাড়লেন ভেঙ্কটেশ আইয়ার। ৮ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।
