
চেন্নাই সুপার কিংসের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "ভালোবাসা, যত্ন, বন্ড, পরিবার এই পরিস্থিতিতে ও সবসময়ের জন্য এটাই আমাদের শক্তি।"

দিল্লি ক্যাপিটালসের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "দিল্লি আমরা আবার একসাথে গর্জন করব। ততক্ষণ নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন।"

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "আমরা একসঙ্গে এভাবেই থাকব।"

কলকাতা নাইট রাইডার্সের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "আমাদের আবার দেখা হওয়ার আগে পর্যন্ত।"

মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "পল্টন হার হোক বা জিত তোমাদের সাপোর্ট সবসময় টিমের সঙ্গে রয়েছে। হৃদয় থেকে তোমাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। বাড়িতে থেকো, সুস্থ থেকো।"

পঞ্জাব কিংসের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "আমরা আবার ফিরে আসব।"

সানরাইজার্স হায়দরাবাদের তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়, "অরেঞ্জ আর্মি আমরা একসঙ্গেই আছি। বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন।"