
আইপিএলে আজ মুখোমুখি লখনৌ সুপারজায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। মুখোমুখি হচ্ছেন ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল। নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছেন দুই দলের অধিনায়ক। আজ একনা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল। নজর থাকবে কেএল রাহুলের দিকে। এর আগে লখনৌ দলের হয়ে খেলতেন রাহুল। এবার রয়েছেন দিল্লির জার্সিতে।
এই ম্যাচ সংক্রান্ত যাবতীয় খবর পেতে নজর রাখুন TV9 বাংলায়।
ম্যাচ জিতে গেল দিল্লি ক্যাপিটালস। প্রায় ১৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতল দিল্লি। ৭০ রানে অপরাজিত রইলেন রিজভী। ৩৯ রানে অপরাজিত রইলেন স্টাবস। দিল্লির স্কোর ১৪৫/৪।
একানা স্টেডিয়ামে রিজভী শো । ২৪ বলে দিল্লির প্রয়োজন মাত্র ১৬ রান। দিল্লির স্কোর ১২৬/৪ (১৬)
৩০ রানের মধ্যে ৪ উইকেট থেকে দুরন্ত কামব্যাক দিল্লির। সমীর রিজভী ও ক্রিস্টিয়ান স্টাব্স, দুজনেই ভাল খেলছেন। দিল্লির জয়ের জন্য দরকার ৩০ বলে ২৯ রান।
৩৭ বলে হাফ সেঞ্চুরি করলেন সমীর রিজভী। তিনি অপরাজিত ৫১ রানে।
জয়ের কাছে দিল্লি। ভাল্প খেলছেন স্টাব্স ও রিজভী! দিল্লির স্কোর ১০২/৪।
আবার উইকেট, আবার প্রিন্স। প্রথম বলে আউট দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। ক্লিন বোল্ড করলেন প্রিন্স যাদব। দিল্লি ২৬/৪।
তৃতীয় উইকেট পড়ল লখনৌয়ের। ৪ ২ ওভার শেষে তাদের স্কোর ২৫/৩। ৫ বলে ১ রান করে আউট নিশঙ্কা।
চার ওভার শেষে দিল্লির স্কোর ২৩/২। ক্রিজে রয়েছেন পাথুম নিশঙ্কা ও সমীর রিজভী।
আউট নীতিশ রানা। স্লিপে ক্যাচ দিয়ে আউট হলেন নীতিশ। উইকেট পেলেন মহসিন খান।
নীতিশ ক সামাদ বো মহসিন ১৫ (১৭)
ইনিংসের প্রথম বলেই আউট কে এল রাহুল। প্রথম বলেই তাঁকে আউট করলেন মহম্মদ শামি।
রাহুল ক মহসিন বো শামি ০ (১)
১৪১ রানে অল আউট লখনৌ সুপারজায়ান্টস। শেষ ৫ ওভারের মধ্যে ৩৪ রানে ৫ উইকেট পড়ল লখনৌয়ের। লখনৌ – ১৪১/১০ (১৮.৪)
টসে জিতে ফিল্ডিং করবে দিল্লি। সিদ্ধান্ত দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলের।
আজ দিল্লির বড় বাজি হতে পারেন রাহুল। আগে আইপিএলে লখনৌ-এর হয়ে খেলতেন তিনি। গতবছর যোগ দিয়েছেন দিল্লিতে।