
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী সংস্করণের নিলাম ১৯ ডিসেম্বর। দুবাইতে হবে এ বারের নিলাম। সব মিলিয়ে ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে এই নিলাম থেকে। প্রতিবছরই নিলামে কেউ কোটি পতি হন, আবার কেউ থেকে যান অবিক্রীতই। এ বারের অকশনে নজর থাকবে দেশ-বিদেশের তরুণ প্রতিভাদের দিকেও। তেমনই তারকা ক্রিকেটারদের কাদের জন্য লড়াই করবে ফ্র্যাঞ্চাইজিগুলি, নজর থাকবে সে দিকেও। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য রেজিস্টার করেছিলেন হাজারের বেশি ক্রিকেটার। কিন্তু সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন মাত্র ৩৩৩ জন। এই তালিকার সকলেই টিম পাবেন, তা নয়। মূল আকর্ষণ থাকবে ২ কোটি ও ১.৫ কোটির বেস প্রাইসে যে তারকা ক্রিকেটাররা নাম লিখিয়েছেন, সে দিকে। প্রথমে দেখে নেওয়া যাক, ২ কোটির বেস প্রাইসে কারা রেজিস্টার করেছেন। এই বেস প্রাইস থেকে ঠিক কোন জায়গায় উঠতে পারে দর, তা অবশ্য এখনই বলা কঠিন।
২ কোটির বেস প্রাইসে যাঁরা রয়েছেন- হ্যারি ব্রুক (ইংল্যান্ড), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), রাইলি রোসো (দক্ষিণ আফ্রিকা), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), জেরাল্ড কোৎজে (দক্ষিণ আফ্রিকা), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), হর্ষল প্যাটেল (ভারত), শার্দূল ঠাকুর (ভারত), ক্রিস ওকস (ভারত), জশ ইংলিশ (অস্ট্রেলিয়া), লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), উমেশ যাদব (ভারত), মুজিব উর রহমান (আফগানিস্তান), আদিল রশিদ (ইংল্যান্ড), রাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), জেমস ভিন্স (ইংল্যান্ড), শন অ্যাবট (অস্ট্রেলিয়া), জেমি ওভারটন (ইংল্যান্ড), ডেভিড উইলি (ইংল্যান্ড), বেন ডাকেট (ইংল্যান্ড), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।
১.৫ কোটির বেস প্রাইসে যাঁরা রয়েছেন-ওয়ানিন্দু হাসারঙ্গা (শ্রীলঙ্কা), ফিল সল্ট (ইংল্যান্ড), কলিন মানরো (নিউজিল্যান্ড), শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), টম কারান (ইংল্যান্ড), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), মহম্মদ নবি (আফগানিস্তান), জেমস নিশাম (নিউজিল্যান্ড), ড্যানিয়েল স্যামস (অস্ট্রেলিয়া), ক্রিস জর্ডন (ইংল্যান্ড), টিমাল মিলস (ইংল্যান্ড), ঝাই রিচার্ডসন (অস্ট্রেলিয়া), টিম সাউদি (নিউজিল্যান্ড)