Ishan Kishan: টি-২০ বিশ্বকাপের ভাবনা মাথায় আছে? ‘অবাধ্য’ ঈশান এ বার পরিষ্কার করলেন সবটা

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে মানসিক স্বাস্থ্যের কথা জানিয়ে দেশে ফিরে এসেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ। তারপর থেকে জাতীয় দলে আর ফেরেননি ঈশান। কয়েকদিন আগে তিনি বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়েছেন। এই পরিস্থিতিতে আইপিএলই (IPL) তাঁর কাছে নিজেকে প্রমাণ করার মঞ্চ। কুড়ি-বিশের বিশ্বকাপ নিয়ে ঠিক কী ভাবছেন ঈশান। এ বার পরিষ্কার করলেন।

Ishan Kishan: টি-২০ বিশ্বকাপের ভাবনা মাথায় আছে? অবাধ্য ঈশান এ বার পরিষ্কার করলেন সবটা
Ishan Kishan: টি-২০ বিশ্বকাপের ভাবনা মাথায় আছে? ঈশান এ বার পরিষ্কার করলেন সবটাImage Credit source: BCCI

Apr 12, 2024 | 4:32 PM

কলকাতা: আইপিএলের মাঝে বার বার বিভিন্ন ভাবে আলোচনায় উঠে আসছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। আর সেটাই স্বাভাবিক। ১৭তম আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ। আর সেখানে কি খেলার সুযোগ পাবেন ঈশান কিষাণ (Ishan Kishan)? গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে মানসিক স্বাস্থ্যের কথা জানিয়ে দেশে ফিরে এসেছিলেন উইকেটকিপার ব্যাটার। তারপর থেকে জাতীয় দলে আর ফেরেননি ঈশান। কয়েকদিন আগে তিনি বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়েছেন। এই পরিস্থিতিতে আইপিএলই (IPL) তাঁর কাছে নিজেকে প্রমাণ করার মঞ্চ। কুড়ি-বিশের বিশ্বকাপ নিয়ে ঠিক কী ভাবছেন ঈশান। এ বার পরিষ্কার করলেন সবটা।

আরসিবির বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স জেতার পর প্রেস কনফারেন্সে ঈশান কিষাণ বলেন, ‘বিশ্বকাপের ব্যাপারে আমি একটাই জিনিস বলব, এটা তো আর আমার হাতে নেই। আমি একটা ম্যাচ ধরে এগোচ্ছি। এটা বড় টুর্নামেন্ট। হঠাৎ করেই একটা জায়গা থেকে অন্য জাগয়ায় চলে যাওয়া সম্ভব নয়। তাই আমি একটা করে ম্যাচ ধরে এগিয়ে চলেছি। দলকে সাহায্য করার চেষ্টা করছি।’

বিরাট কোহলিদের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ৩৪ বলে ৬৯ রান করেন ঈশান কিষাণ। তিনি জানিয়েছেন, নিজেকে কোনও রকম চাপ দিতে চাইছেন না। তাঁর কথায়, ‘আমার কাউকে কিছু প্রমাণ করার নেই। আমি শুধু ম্যাচ উপভোগ করছি। আমি এটা অন্তত বুঝতে পেরেছি যে নিজের হাতে যেটা থাকে না, তা নিয়ে চাপ নিয়ে লাভ নেই। অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে থাকে। তাই খুঁজে বের করতে হবে কী নিয়ন্ত্রণযোগ্য আর কোনটা অনিয়ন্ত্রিত।’

এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রান পাননি উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ। তারপর বাকি ৫টি ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার করেছেন যথাক্রমে – ৩৪ (সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে), ১৬ (রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে), ৪২ (দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে) ও ৬৯ (আরসিবির বিরুদ্ধে) রান। বোর্ড আইপিএলের আগে ঈশান কিষাণকে রঞ্জি ট্রফিতে খেলার নির্দেশ দিয়েছিল। কিন্তু ঈশান তা মানেননি। তার পর থেকে তাঁকে অবাধ্য ক্রিকেটারের তালিকায় রেখেছে ক্রিকেট মহল।

Follow Us