Suryakumar Yadav: সূর্যর ব্যাটিং তাণ্ডব বরাবর… সতীর্থকে প্রশংসায় ভরালেন ঈশান

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে সূর্যর তেজ উপভোগ করেছেন ক্রিকেট প্রেমীরা। মাত্র ১৯ বলে ৫২ রানের একটা ঝকঝকে ইনিংস উপহার দেন সূর্যকুমার যাদব। স্ট্রাইক রেট ২৭৩.৬৮। তাঁর ব্যাটে সিরাজ-আকাশদীপদের বিরুদ্ধে এসেছে ৫টি চার ও ৪টি ছয়। সূর্য যখন ক্রিজে, দর্শকরা তাঁর থেকে মারকাটারি ইনিংসের অপেক্ষায় থাকেন। আর তা পূরণ হলেই হয় সোনায় সোহাগা।

Suryakumar Yadav: সূর্যর ব্যাটিং তাণ্ডব বরাবর... সতীর্থকে প্রশংসায় ভরালেন ঈশান
সূর্যর ব্যাটিং তাণ্ডব বরাবর... সতীর্থকে প্রশংসায় ভরালেন ঈশানImage Credit source: BCCI

Apr 12, 2024 | 3:00 PM

কলকাতা: সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ইজ ব্যাক! এ যেন স্কাইয়ের ২.০ ভার্সন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে সূর্যর তেজ উপভোগ করেছেন ক্রিকেট প্রেমীরা। মাত্র ১৯ বলে ৫২ রানের একটা ঝকঝকে ইনিংস উপহার দেন সূর্যকুমার যাদব। স্ট্রাইক রেট ২৭৩.৬৮। তাঁর ব্যাটে সিরাজ-আকাশদীপদের বিরুদ্ধে এসেছে ৫টি চার ও ৪টি ছয়। সূর্য যখন ক্রিজে, দর্শকরা তাঁর থেকে মারকাটারি ইনিংসের অপেক্ষায় থাকেন। আর তা পূরণ হলেই হয় সোনায় সোহাগা। আরসিবির বিরুদ্ধে ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে ঈশান কিষাণও (Ishan Kishan) সূর্য-বন্দনায় মেতে ওঠেন।

আরসিবির বিরুদ্ধে মুম্বই ৭ উইকেটে জিতেছে বৃহস্পতিবার। সূর্যকুমার যাদবের ব্যাটিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ বলেন, ‘আমর মনে হয় ওর ব্যাটিং সব সময় উপভোগ্য। ও যখন ব্যাটিং করে সব জায়গাতেই শট মারে। যে কোনও বোলারকে চাপে ফেলে দেয়। আমরা সকলেই ওর ব্যাটিং বেশ আনন্দের সঙ্গে দেখি।’

বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদব। তিনি এ বার টি-২০ ক্রিকেটে ৭ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে গিয়েছেন। চতুর্থ ভারতীয় হিসেবে দ্রুততম এই মাইলফলকে পৌঁছেছেন স্কাই। যা করতে তাঁর লেগেছে ২৪৯টি ইনিংস। ছন্দে ফিরে খুশি মুম্বইয়ের সুপারস্টার। আরসিবি ম্যাচের শেষে স্কাই বলেন, ‘ওয়াংখেড়েতে ফিরতে পেরে দারুণ লাগছে। টিমের সঙ্গে যোগ দিতে পারার অনুভূতিটাও আলাদা। আমি মানসিক দিক থেকে এখানেই ছিলাম, তবে শারীরিক দিক থেকে বেঙ্গালুরুতে ছিলাম। ফলে আবার ২২ গজে ফিরতে পেরে দারুণ লাগছে। আমরা তাড়াতাড়ি ম্যাচ ফিনিশ করতে চেয়েছিলাম। যাতে নেট রান রেটে উন্নতি করা যায়।’

বিরাট কোহলিদের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন জসপ্রীত বুমরা। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব। তাঁকে এমআইয়ের বিশেষ ব্যাজ পরিয়ে দেন কায়রন পোলার্ড। গত ম্যাচে এই পুরস্কার পেয়েছিলেন রোহিত শর্মা।

Follow Us