
কলকাতা : আইপিএল শুরু হয়ে গিয়েছে প্রায় দুই সপ্তাহ হল। কিন্তু এখনও বিশ্বকাপের ফর্ম যেন দেখাই যাচ্ছে না যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থানের ম্যাচ নিয়ে ইতিমধ্যেই চর্চায় রয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ১৪ বলে গতকাল খেলছেন ৩৯ রানের ইনিংস। তার মধ্যে বুমরাকে প্রথম বলেই মেরেছেন ৬। এর ফলেই আইপিএলে লজ্জার হ্যাটট্রিক করলেন যশপ্রীত বুমরা।
এই আইপিএলে এখনও অবধি কোনও উইকেট পাননি বুমরা। খেলে ফেলেছেন ৩ ম্যাচ। প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৩৫ রান দিলেও কোনও উইকেট পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে ২১ রান দিয়েছে বুমরা। গতকাল রাজস্থানের বিরুদ্ধে দিয়েছেন ৩২ রান। তিন ম্যাচেই কোনও উইকেট পাননি বুমরা। টানা ৩ টি-টোয়েন্টি ম্যাচে উইকেট পেলেন না বুমরা।
অবশ্য অতীতেও এমন অফ ফর্মের শিকার হয়েছেন বুমরা। ২০১৬ সালের আইপিএলেও প্রথম ৩ ম্যাচে উইকেটহীন থাকতে হয়েছিল তাঁকে। ২০১৪ সালে প্রথম ৪ ম্যাচে কোনও উইকেট পাননি বুমবুম। এই তিনি আইপিএলে টানা তিনবার তিন ম্যাচে উইকেটহীন থাকলেন বুমরা।
আইপিএলে বুমরা মুম্বইয়ের হয়ে মোট ১৪৮ ম্যাচে নিয়েছেন ১৮৩ উইকেট। গড় ৭.২৬। ২০১৬ সালে, ১৪ ম্যাচে বুমরা নিয়েছিলেন ১৫ উইকেট। ২০১৪ সালে সেই সংখ্যাটা ছিল ৫। দেশের হয়েও ২০১৭-১৮ সালে এই অনন্য রেকর্ড গড়েছিলেন বুমরা। সেবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচে অর্থাৎ পরপর ৩ ম্যাচে উইকেটহীন ছিল বুমরার স্কোরকার্ড।
দেশের হয়ে ৯৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২৩ উইকেট পেয়েছেন বুমরা। যদিও, আইপিএলে শোচনীয় অবস্থা মুম্বই ইন্ডিয়ান্সেরও। ৩ ম্যাচে ২টি হেরে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে মুম্বই। পরের ম্যাচে কপাল ফিরবে, এমনি আশা করছেন মুম্বই সমর্থকরা।