IPL : দুয়ারে আইপিএল, প্রকাশিত ইডেনের টিকিটমূল্য!

দিন কয়েক আগেই প্রকাশ পেয়েছে নাইটদের জার্সি। অন্যবারের তুলনায় এই বার জার্সিতে অভিনবত্ব আছে। এছাড়াও দলও যথেষ্ট শক্তিশালী নাইটদের। দলে রয়েছেন ফিন অ্যালেন এর মতো পাওয়ার হিটার। ২০২৪ সালে গৌতম গম্ভীরের মেন্টরশিপে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে তৃতীয়বারের জন্য আইপিএল পেয়েছিল কেকেআর।

IPL : দুয়ারে আইপিএল, প্রকাশিত ইডেনের টিকিটমূল্য!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 16, 2026 | 4:54 PM

কলকাতা : ঠিক দুই সপ্তাহ পরেই শুরু হচ্ছে আইপিএল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অভূতপূর্ব জয়ের পরেই শুরু হয়ে যাচ্ছে বিশ্বের সবথেকে বেশি আলোচিত ও বিখ্যাত ক্রিকেট লিগ। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। দেশ-বিদেশের খেলোয়াড়রা যোগ দিচ্ছেন দলে। আগামী ২৮ মার্চ প্রথম ম্যাচে মাঠে নামবে কোহলির আরসিবি ও সানরাইজার্স হায়দ্রাবাদ। পরের দিন অর্থাৎ ২৯ এপ্রিল, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র একটি ম্যাচ বাইরে খেললেও টানা ৩ ম্যাচ কলকাতায় খেলবেন রাহানে, নারিনরা। এপ্রিল মাসের ২ থেকে ৯, এই এক সপ্তাহে ৩টি ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলবে নাইটরা। এবার ঠিক আইপিএল শুরুর মুখেই প্রকাশ্যে এল নাইটদের ম্যাচের টিকিটমূল্য।

আইপিএলে প্রথম ২০টি ম্যাচের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। প্রত্যেকটি দল এই স্তরে খেলবে ৪টি ম্যাচ। কলকাতার প্রথম ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে মুম্বইতে হলেও ২, ৬ ও ৯ এপ্রিল হবে কলকাতায়ই। ২ তারিখ কলকাতার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। ৬ তারিখ নাইটদের বিরুদ্ধে নামবে পাঞ্জাব কিংস। ৯ এপ্রিল ইডেনে কলকাতা বনাম লখনৌ সুপারজায়ান্টস। এই ৩ ম্যাচের টিকিটের দামই প্রকাশ করেছে বোর্ড। গতবছর ইডেনে সর্বনিম্ন টিকিটের দাম ছিল ৯০০ টাকা। এবছর তার দাম ১২০০ টাকা। এবছর টিকিটের সর্বোচ্চ দাম ৮৫০০ টাকা। ক্লাবহাউসের লোয়ার টিয়ারের টিকিটের দাম ৮০০০ টাকা। বি ব্লক প্রিমিয়ামের টিকিটের দাম ৮৫০০ টাকা। প্রিমিয়াম এল ব্লকের টিকিটের দাম ৫০০০ টাকা। এবছরের টিকিটের দাম একটু বেশিই রয়েছে গতবারের তুলনায়। রবিবার রাত ৯টা থেকেই Bookmyshow অ্য়াপে পাওয়া যাচ্ছে টিকিট।

দিন কয়েক আগেই প্রকাশ পেয়েছে নাইটদের জার্সি। অন্যবারের তুলনায় এই বার জার্সিতে অভিনবত্ব আছে। এছাড়াও দলও যথেষ্ট শক্তিশালী নাইটদের। দলে রয়েছেন ফিন অ্যালেন এর মতো পাওয়ার হিটার। ২০২৪ সালে গৌতম গম্ভীরের মেন্টরশিপে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে তৃতীয়বারের জন্য আইপিএল পেয়েছিল কেকেআর। গতবছর তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সেখান থেকে এই বছর আবার টুর্নামেন্টের ভাল ফলের আশায় রয়েছে নাইট দল। আপাতত ২০ ম্যাচের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। এবার দেখার, বাকি সূচিগুলি কবে প্রকাশ হবে, এই বিষয়েই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

 

Follow Us