প্রকাশ্য়ে নতুন জার্সি, লাইন্স অফ লেগাসির স্বপ্নে বিভোর নাইট ব্রিগেড!

২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর গতবছর ব্যর্থ হয় নাইটরা। ২০২৫ এ তাদের স্থান ছিল অষ্টম। এদিকে আবার চোটের কারণে আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা। গত মাসে টি- টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। খেলতে পারেননি বিশ্বকাপেও। এর ফলে কেকেআরের বোলিং বিভাগ অনেকটা শক্তি হারাল, মত ক্রিকেটমহলের।

প্রকাশ্য়ে নতুন জার্সি, লাইন্স অফ লেগাসির স্বপ্নে বিভোর নাইট ব্রিগেড!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 14, 2026 | 6:49 PM

কলকাতা : আইপিএলের ১৯তম সংস্করণ শুরু হতে বাকি আর দুই সপ্তাহ। ইতিমধ্যেই দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। চেন্নাই থেকে আরসিবি, সবাই ১৯তম আইপিএলের কাপ জিততে বদ্ধপরিকর। ইতিমধ্যেই প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলবে। ২৯ মার্চ মাঠে নামবে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন নাইটরা। প্রথম ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে, ওয়াংখেড়েতে। এরপর ৩ ম্যাচ ঘরের মাঠেই। ২, ৬, ৯ এপ্রিল কলকাতায় ম্যাচ রয়েছে নাইটদের। এবার তার মধ্যেই নিজেদের নতুন জার্সি প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স।

অবশেষে প্রকাশ্যে এল কলকাতার নতুন জার্সি। জার্সিতে রয়েছে পরিচিত গাঢ় বেগুনি রং ও কাঁধের কাছে রয়েছে সোনালী রং। বলা হচ্ছে, জার্সিতে তুলে ধরা হবে শাহরুখ খানের বৈচিত্র ও একাত্মবোধকে। ইতিমধ্যেই কেকেআর কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় খেলোয়াড়দের ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা যাচ্ছে অধিনায়ক অজিঙ্ক রাহানেকে। সঙ্গে রয়েছেন সুনীল নারিন, রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তী প্রমুখ। রয়েছেন এই আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার ক্যামেরন গ্রিনও। এই জার্সিটি আগের বারের থেকেও বেশি আকর্ষণীয়। এর নাম দেওয়া হয়েছে ‘লাইন্স অফ লেগাসি’। তিন বার ট্রফি জয়ের কারণে রয়েছে তিনটি তারার চিহ্নও। কেকেআর কর্তৃপক্ষের দাবি, এই জার্সিতে নাইটদের অবিস্মরণীয় কীর্তিগুলি ফুটে উঠবে। উদাহরণ হিসেবে বলা যায়, আইএসএলের প্রথম ম্যাচেই ব্রেন্ডন ম্যাককুলামের ১৫৮ নট আউট ইনিংস বা রিঙ্কু সিংয়ের ৫ বলে ৫ ছক্কা। এছাড়াও জার্সিতে রয়েছে অসংখ্য সরু রেখা। যেগুলো একসঙ্গে দেখলে ফুটে উঠবে ‘কেকেআর’।

দলের সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন,”লাইন্স অফ লেগাসির দ্বারা আমাদের দীর্ঘ যাত্রাপথ ও সাফল্যকে তুলে ধরা হবে। জার্সির প্রতি রেখা আমাদের ইতিহাসের প্রতিনিধি। এর মাধ্যমে আমরা আগামী মরসুমগুলিকেও স্মরণীয় করতে চাই।” ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর গতবছর ব্যর্থ হয় নাইটরা। ২০২৫ এ তাদের স্থান ছিল অষ্টম। এদিকে আবার চোটের কারণে আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা। গত মাসে টি- টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। খেলতে পারেননি বিশ্বকাপেও। এর ফলে কেকেআরের বোলিং বিভাগ অনেকটা শক্তি হারাল, মত ক্রিকেটমহলের। গত বছর ১৩ ম্য়াচে ১৫ উইকেট পেয়েছিলেন হর্ষিত রানা। হর্ষিত ছাড়াও নাইট স্কোয়াডে রয়েছেন বৈভব অরোরা, উমরান মালিক, আকাশ দীপ, কার্তিক ত্যাগী প্রমুখ। কিন্তু হর্ষিত না থাকায় একটু হলেও চাপে থাকবে নাইট ব্রিগেড।

Follow Us