AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: রবি-দুপুরে রোহিতদের জন্য সুখবর, মিডল অর্ডারে এ বার কি ফিরবে স্বস্তি?

KL Rahul, Watch Video: রাজকোট টেস্ট শুরু হতে আর দিন তিনেক মতো সময় রয়েছে। তার আগে ভারতীয় শিবিরে ফিরল খানিক স্বস্তি। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ৩ টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে। লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজা রয়েছেন তাতে। অবশ্য বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছিল বিসিসিআইয়ের মেডিকেল টিম রাহুল ও জাডেজাকে ফিট সার্টিফিকেট দিলেই তাঁরা খেলতে পারবেন।

IND vs ENG: রবি-দুপুরে রোহিতদের জন্য সুখবর, মিডল অর্ডারে এ বার কি ফিরবে স্বস্তি?
IND vs ENG: রবি-দুপুরে রোহিতদের জন্য সুখবর, মিডল অর্ডারে এ বার কি ফিরবে স্বস্তি? Image Credit: X
| Updated on: Feb 11, 2024 | 2:53 PM
Share

কলকাতা: রবিবার ছুটির দিন। জমিয়ে মাংস ভাত খেয়ে ঘুমোনোর মতো একটা দিন। কিন্তু ক্রিকেটারদের ছুটির দিন বলে কিছু হয় না। আবার যে ক্রিকেটার চাইছেন আবার ২২ গজে ফিরতে, তাঁর জন্য তো নয়ই। রাজকোট টেস্ট শুরু হতে আর দিন তিনেক মতো সময় রয়েছে। তার আগে ভারতীয় শিবিরে ফিরল খানিক স্বস্তি। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) শেষ ৩ টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে। তাতে একদিকে খারাপ ও ভালো দুই-ই রয়েছে। খারাপ হল, পুরো সিরিজে বিরাট কোহলির না থাকা। আর ভালো হল, স্কোয়াডে রাখা হয়েছে লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজাকে। অবশ্য বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছিল বিসিসিআইয়ের মেডিকেল টিম রাহুল ও জাডেজাকে ফিট সার্টিফিকেট দিলেই তাঁরা খেলতে পারবেন। রবি-দুপুরে নেটে ব্যাটিংয়ে নেমে পড়লেন কেএল রাহুল (KL Rahul)। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল।

লোকেশ রাহুল তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে নেটে নিজের ব্যাটিং অনুশীলনের ভিডিয়ো শেয়ার করেছেন। বর্তমানে তিনি বেঙ্গালুরুর এনসিএতে রয়েছেন। সেখানেই এ বার নেট প্র্যাক্টিসে নেমে পড়লেন রাহুল। ছোট্ট ওই ভিডিয়োতে রাহুলকে সাবলীল ভাবে ব্যাটিং করতে দেখা গিয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলছেন রাহুল। হায়দরাবাদ টেস্টে তিনি চারে নেমে প্রথম ইনিংসে ৮৬ রান করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ২২ রান করেছিলেন। এর পর সিরিজের দ্বিতীয় টেস্টে অবশ্য তিনি খেলেননি। বিসিসিআই জানিয়েছিল, রাহুলের ডান উরুতে ব্যাথা (কোয়াড্রিসেপস) রয়েছে।

ভাইজ্যাগ টেস্টে লোকেশ রাহুলের জায়গায় চারে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। তাতে প্রথম ইনিংসে ২৭ ও দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেছিলেন শ্রেয়স। তিনি বাকি তিন টেস্টের জন্য টিম থেকে বাদ পড়েছেন। অবশ্য তাঁকে বাদ দেওয়ার কোনও কারণ জানায়নি বোর্ড। শোনা গিয়েছিল তিনি পিঠ ও কুঁচকির চোটের কারণে নেই সিরিজের শেষ ৩ টেস্টে। অর্থাৎ শ্রেয়স না থাকায় রাজকোটে রাহুল টিমে ফিরলে ভারতীয় মিডল অর্ডারে স্বস্তি ফিরবে, সেটা বলাই যায়।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী