T20 World Cup : ফোনের ওপারে অধিনায়ক, একটি ফোন কলেই ভাগ্য বদলাল সিরাজের!

চোট পেয়ে গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। তাঁর বদলেই বিশ্বকাপে সুযোগ পান সিরাজ। তাঁর পরিকল্পনা ছিল আগামী রবিবার রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখতে যাওয়া। সেই আশা বদলে ভারতীয় দলে অন্তর্ভুক্তি ঘটেছে তাঁর।

T20 World Cup : ফোনের ওপারে অধিনায়ক, একটি ফোন কলেই ভাগ্য বদলাল সিরাজের!
Image Credit source: Alex Davidson-ICC/ICC via Getty Images

| Edited By: Moumita Das

Feb 08, 2026 | 1:36 PM

কলকাতা : কয়েক সপ্তাহ আগেও বিশ্বকাপের পরিকল্পনায় ছিলেন না তিনি। তাঁর পরিকল্পনা ছিল আগামী রবিবার রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখতে যাওয়া। সেই আশা বদলে ভারতীয় দলে অন্তর্ভুক্তি ঘটেছে তাঁর। তিনি, মহম্মদ সিরাজ প্রথম ম্যাচেই আমেরিকার বিরুদ্ধে নিয়েছেন তিন উইকেট। তাঁর এই সাফল্যই ভারতকে জয়ের সরণিতে আনতে সাহায্য করেছে।

চোট পেয়ে গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। তাঁর বদলেই বিশ্বকাপে সুযোগ পান সিরাজ। আমেরিকার বিরুদ্ধে তাঁর বোলিং ফিগার ৪-০-২৯-৩। দ্বিতীয় ওভারেই সাফল্য পান সিরাজ । ম্যাচের পর প্রেস কনফারেন্সে তিনি বলেন, “কয়েকদিন আগে আমায় দল থেকে জিজ্ঞেস করা হয় আমার পরিকল্পনা কি। আমি বলি আমাকে যেন বিরক্ত না করা হয়।” এরপরেই অধিনায়ক সূর্যকুমারের ফোন আসে সিরাজের আসে। তিনি সিরাজকে বলেন তৈরী থাকতে। কয়েক ঘন্টার মধ্যেই মুম্বইয়ের ফ্লাইট ধরেন সিরাজ। নিজের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে সিরাজ বলেন ,”প্রথমে বিশ্বাস করতে পারিনি যে আমাকে সত্যিই ডাকা হয়েছে। তবুও আমি ভেবেছিলাম উইকেটেই বল করব। এই একই পরিকল্পনা নিয়ে রঞ্জিতে আমি সফল হয়েছিলাম। সেই মতো উইকেটে বল করেই সাফল্য পেয়েছি।”

ভারতের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে। তাঁর আগে সিরিজের ফর্ম স্বস্তি দেবে ভারতীয় স্কোয়াডকে।