AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND VS NZ: বেঙ্গালুরুতে হার, বাকি দুই টেস্টে ভারতের স্কোয়াডে সুন্দর সংযোজন

India vs New Zealand Test: ভারতীয় দল সেটা করেওছিল। শেষরক্ষা হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বড় ধাক্কা দিয়েছে এই হার। সিরিজের বাকি দুই টেস্টের আগে স্কোয়াডে স্পিন বোলিং অলরাউন্ডার যোগ করল ভারতের দল নির্বাচন কমিটি।

IND VS NZ: বেঙ্গালুরুতে হার, বাকি দুই টেস্টে ভারতের স্কোয়াডে সুন্দর সংযোজন
Image Credit: PTI
| Updated on: Oct 20, 2024 | 7:49 PM
Share

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টও ঝুলিতে পুরেছে ভারতীয় দল। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের শুরুটা ভালো হয়নি। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে হার ভারতের। দুর্দান্ত কামব্যাক করলেও লাভ হয়নি। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা কঠিন। ভারতীয় দল সেটা করেওছিল। শেষরক্ষা হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বড় ধাক্কা দিয়েছে এই হার। সিরিজের বাকি দুই টেস্টের আগে স্কোয়াডে স্পিন বোলিং অলরাউন্ডার যোগ করল ভারতের দল নির্বাচন কমিটি।

সিরিজের বাকি দুই টেস্ট পুনে ও মুম্বইতে। নিউজিল্যান্ড সিরিজের জন্য কার্যত বাংলাদেশের বিরুদ্ধে খেলা স্কোয়াডই ধরে রাখা হয়েছিল। বাদ পড়েছিলেন বাঁ হাতি পেসার যশ দয়াল। নতুন কাউকে অবশ্য নেওয়া হয়নি। কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচেরই স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। তবে প্রথম টেস্টের পর স্কোয়াডে ওয়াশিংটন সুন্দরকে যোগ করা হল। বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংযোজনের কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। পুনেতে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন অফস্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। মনে করা হচ্ছে, ব্যাটিং গভীরতা বাড়াতেই এমন সিদ্ধান্ত। বাংলাদেশের বিরুদ্ধে পেস সহায়ক পিচ বানিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। স্পিনাররা খুবই কম সাহায্য পেয়েছেন। পুনে ও মুম্বইতে স্পিনারদের জন্য সহযোগিতা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কিউয়ি শিবিরে একাধিক বাঁ হাতি ব্যাটার থাকায় অশ্বিনের ব্যাক-আপ হিসেবে আর এক অফস্পিনারের বিকল্পও থাকল।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত