ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন…
বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী হওয়ার পরই পুরনো দল তৃণমূলকে তোপ দাগলেন সুস্মিতা দেব। টিভি৯ বাংলায় সাক্ষাৎকারে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার কারণও জানালেন। ফলতায় পুনর্নির্বাচনে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের প্রচারে না যাওয়া নিয়েও প্রশ্ন তুললেন সুস্মিতা। তিনি বলেন, “ফলতায় যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি আদালতে গিয়ে বললেন, আমাকে রক্ষাকবচ দিন, আমি লড়তে চাই। কোর্ট তাঁকে রক্ষাকবচ দিল। সেই পরিস্থিতিতে যাঁরা বললেন, আমরা জমিদারির কাছে মাথা নত করব না, তাঁরা কেন ফলতায় প্রচার করলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কেন ফলতায় প্রচারে গেলেন না? মমতাদি তো বলেন, আমি সব আসনে প্রার্থী।”

Follow Us