IPL 2022: কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে আইপিএল ফ্রাঞ্চাইজিদের স্পনসরশিপ

নিলামে পরিষ্কার হয়ে যাবে কোন কোন তারকা কোন কোন দলে যাচ্ছেন। সেই পূর্ণঙ্গ তালিকা হাতে আসার পর আরও একবার ঝাঁপাতে চাইবে বিভিন্ন সংস্থা। তবে ততদিন আরে জায়গা ফাঁকা থাকবে কিনা সন্দেহ আছে।

IPL 2022: কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে আইপিএল ফ্রাঞ্চাইজিদের স্পনসরশিপ
আইপিএল ট্রফি (ছবি-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুইটার)

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 10, 2022 | 9:00 AM

কলকাতা: শনিবার আইপিএলের মেগা নিলাম (IPL 2022 Auction)। তার আগেই কোটি কোটি টাকা আইপিএলের ১০ ফ্রাঞ্চাইজির হাতে। সৌজন্যে স্পনসরশিপ। রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে দলগুলি। প্রায় সব দলই দরজায় ঝুলিয়ে দিয়েছে সোল্ড আউট বোর্ড। অনান্য বারের মত এ বারও সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে আছে ধোনির চেন্নাই সুপার কিংস (CSK)। ইতিমধ্যেই একশো কোটি টাকায় জার্সির সামনের অংশের স্পনশরশিপ বিক্রি করেছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে যা সব থেকে বড় অঙ্কের আর্থিক চুক্তি। ৯০ কোটি টাকায় জার্সির সামনের অংশ বিক্রি করেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এই দুই দলের পাশাপাশি তৃতীয় স্থানে উঠে এসেছে নতুন দল লখনঔ সুপার জায়েন্টস (LSG)। প্রায় ৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছে তাদের জার্সির সামনের অংশের স্পনসরশিপ। তিনটি দলই তিন বছরের জন্য চুক্তি করেছে। খুব একটা পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্স (KKR), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও (RCB)

পরিসংখ্যান বলছে সব ধরণের স্পনসরশিপ মিলিয়ে আগের বছরের থেকে প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ বেশি টাকায় বিক্রি হয়েছে স্পনসরশিপ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকছে তাদের পুরনো স্পনসররা। তবে প্রত্যেক দলেই অর্থিক চুক্তির পরিমান বাড়ছে।

অন্যদলগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে আছে টুর্নামেন্টের আর এক নতুন দল গুজরাত টাইটন্স। তবে খুব তাড়াতাড়ি বিভিন্ন স্পনসরের নাম ঘোষণা করতে চলেছে তারা। পঞ্জাব কিংসও তৈরি স্পনসরদের একাধিক প্রস্তাব নিয়ে। ক্রিকেট মহলের মতে শুধু মাত্র জার্সি ও ক্রিকেট কিটের স্পনসরশিপ বিক্রি করেই দলগুলি বছরে বিরাট অঙ্কের টাকা পেতে চলেছে। নিলামে পরিষ্কার হয়ে যাবে কোন কোন তারকা কোন কোন দলে যাচ্ছেন। সেই পূর্ণঙ্গ তালিকা হাতে আসার পর আরও একবার ঝাঁপাতে চাইবে বিভিন্ন সংস্থা। তবে ততদিন আরে জায়গা ফাঁকা থাকবে কিনা সন্দেহ আছে।

আরও পড়ুন: IPL 2021 Auction Highest Paid Players: গতবারের আইপিএল নিলামে সব থেকে দামি প্লেয়ার ছিলেন কারা, জানেন?

আরও পড়ুন: IPL 2022 Retained Players: জেনে নিন ১০ ফ্র্যাঞ্চাইজি কাদের রিটেইন করেছে ও নিলামে কতজন প্লেয়ার নিতে পারবে

Loading...
Unable to load recommendations.
Follow Us