IPL 2024: হার্দিকের মুম্বই শিবিরে বিরাট ধাক্কা, প্রথম দু’ম্যাচে নেই তারকা ক্রিকেটার?

IPL 2024, Mumbai Indians: যা শোনা যাচ্ছে তাতে আইপিএলের প্রথম দুটো ম্যাচ অর্থাৎ ২৪ তারিখের গুজরাট, ২৭ তারিখের হায়দরাবাদ ম্যাচে পাওয়া যাবে না সূর্যকুমারকে। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন মুম্বইয়ের অ্যাটাকিং ব্যাটার। দক্ষিণ আফ্রিকা সফরে অ্যাঙ্কলে চোট পেয়েছিলেন। অপারেশনও হয়েছে। এখন এনসিএ-তে রিহ্যাব চলছে তাঁর। সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা আশার কথা শোনাতে পারলেন না।

IPL 2024: হার্দিকের মুম্বই শিবিরে বিরাট ধাক্কা, প্রথম দুম্যাচে নেই তারকা ক্রিকেটার?
Image Credit source: IPL

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 12, 2024 | 7:15 PM

কলকাতা: দু’বছর পর আবার নীল জার্সিতে দেখা যাবে তাঁকে। ঘর ওয়াপসি সুখের হবে তো হার্দিক পান্ডিয়ার? সোমবার থেকেই নেটে নেমে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ক্যাপ্টেন হার্দিক পুজোও দিয়েছেন। তাতে কি ফাঁড়া কাটবে না? একে রোহিত শর্মার ছায়া তাড়া করছে তাঁকে। তার উপর আইপিএলে নামার আগে খারাপ খবর তাঁর জন্য। যা পরিস্থিতি তাতে হয়তো আইপিএলের প্রথম দুটো ম্যাচে খেলতে পারবেন না সূর্যকুমার যাদব। চোটের কারণে বেশ কিছুদিন ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল সূর্যকে। অস্ত্রোপচারের পর আবার ফিরেছেন বাইশ গজে। আইপিএলই হবে তাঁর প্রথম টুর্নামেন্ট। কিন্তু সূর্যোদয় দেখতে হয়তো সময় লাগবে মুম্বই ভক্তদের। কবে ফিরতে পারবেন টিমে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

যা শোনা যাচ্ছে তাতে আইপিএলের প্রথম দুটো ম্যাচ অর্থাৎ ২৪ তারিখের গুজরাট, ২৭ তারিখের হায়দরাবাদ ম্যাচে পাওয়া যাবে না সূর্যকুমারকে। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন মুম্বইয়ের অ্যাটাকিং ব্যাটার। দক্ষিণ আফ্রিকা সফরে অ্যাঙ্কলে চোট পেয়েছিলেন। অপারেশনও হয়েছে। এখন এনসিএ-তে রিহ্যাব চলছে তাঁর। সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘সূর্যের রিহ্যাব চলছে। আইপিএলে ওকে খেলতে দেখা যাবে। তবে এনসিএ-র মেডিক্যাল টিম কবে ওকে ফিটনেস সার্টিফিকেট দেবে, তা এখনও পরিষ্কার নয়। আইপিএলের প্রথম দুটো ম্যাচে ও খেলতে পারবে কিনা, তা এখনও বলা যাচ্ছে না। আইপিএল শুরু হতে এখনও ১২ দিন রয়েছে। তার আগে ওকে ফিট করার চেষ্টা চলছে।’

১ এপ্রিল ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ মুম্বইয়ের। ওই ম্যাচে সূর্যকে কি পাওয়া যাবে। ভাবা হচ্ছে, ওই ম্যাচ থেকে টিমের সঙ্গে নামতে পারেন সূর্য। একটা ব্য়াপার অবশ্য মাথায় থাকছে বিসিসিআইয়ের। আইপিএলের পরই জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে পুরো ফিট সূর্যকে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যে কারণে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ। সূর্য পুরো ফিট হলে তবেই তাঁকে আইপিএল খেলার ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়া হবে।

Follow Us