IPL 2026: আজ ওয়াংখেড়েতে মুম্বইয়ের মুখোমুখি চেন্নাই, মরণবাঁচন ম্যাচে আজ নজরে রোহিত-ধোনি!

MI vs CSK: আইপিএলের ইতিহাসে দুই দল মুখোমুখি হয়েছে মোট ৩৯ বার। ২১টি জিতেছে মুম্বই, ১৮টি চেন্নাই। শেষ ৬ সাক্ষাতে চেন্নাই এগিয়ে রয়েছে ৫-১। ওয়াংখেড়ের পিচ বরাবরই ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। এই পিচে ২০০-২২০ রান ওঠা খুব একটা অস্বাভাবিক নয়। এই মুম্বইয়ের বিরুদ্ধে এই মাঠেই আরসিবি করেছিল ২৪০ রান।

IPL 2026: আজ ওয়াংখেড়েতে মুম্বইয়ের মুখোমুখি চেন্নাই, মরণবাঁচন ম্যাচে আজ নজরে রোহিত-ধোনি!
Will MS Dhoni face Rohit Sharma in the most dramatic match of IPL?Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Apr 23, 2026 | 3:46 PM

কলকাতা: আইপিএলের সবথেকে বড় ম্যাচের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ একটি। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। তবে আজ যে দিকে নজর থাকবে ক্রিকেট দুনিয়ার, তা হল আজ কী মাঠে রোহিত ও ধোনিকে দেখা যাবে? কাফ মাসলের চোটের কারণে আইপিএল শুরুর ৪ সপ্তাহ হয়ে গেলেও মাঠে নামেননি ধোনি। সদ্যই চোট পেয়েছেন আয়ুষ মাত্রে। ধোনিকে কিপিং অনুশীলন করতে দেখা গিয়েছে। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোট এখনও রয়ে গিয়েছে রোহিতের। আরসিবির বিরুদ্ধে ১৩ বলে ১৯ রান করার সময়েই হ্যামস্ট্রিংয়ে চোট লাগে রোহিতের।

মুম্বই শিবিরের জন্য চিন্তার কারণ নিঃসন্দেহে রোহিত শর্মার হ্যামস্ট্রিং চোট। গত প্র্যাকটিস সেশনে তাঁকে নেটে দেখা গেলেও খুব একটা স্বস্তিতে ছিলেন না তিনি। অন্যদিকে, চেন্নাইয়ের সমর্থকেরা সিট্ বেল্ট বেঁধে তৈরী থাকলেও ধোনির ‘কাফ স্ট্রেন’ নিয়ে চিন্তা যায়নি। অনুশীলন করলেও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি ধোনি। খুব সম্ভবত, আজ ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে ধোনিকে দেখা যেতে পারে। আইপিএলে এই ভূমিকায় নেমেছেন রোহিতও। তবে ধোনি যদি না খেলেন, তাহলে চিন্তা বাড়বে চেন্নাইয়ের।

আইপিএলের ইতিহাসে দুই দল মুখোমুখি হয়েছে মোট ৩৯ বার। ২১টি জিতেছে মুম্বই, ১৮টি চেন্নাই। শেষ ৬ সাক্ষাতে চেন্নাই এগিয়ে রয়েছে ৫-১। ওয়াংখেড়ের পিচ বরাবরই ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। এই পিচে ২০০-২২০ রান ওঠা খুব একটা অস্বাভাবিক নয়। এই মুম্বইয়ের বিরুদ্ধে এই মাঠেই আরসিবি করেছিল ২৪০ রান। টসে জিতে ফিল্ডিং করা সুবিধেজনক কারণ পরবর্তী সময়ে মাঠে আসবে শিশির ফ্যাক্টর।

দুই দলের শুরুটাই এবার বেশ নড়বড়ে। মুম্বই রয়েছে সপ্তম ও চেন্নাই রয়েছে অষ্টম পজিশনে। দুই দলেরই প্রথম ৬ ম্যাচের ৪টিতেই হারতে হয়েছে। ফলে আজ জিতে মাঠ ছাড়তে চাইবেন দুই দলের অধিনায়ক, হার্দিক পান্ডিয়া ও রুতুরাজ গায়কোয়াড়। আজকের এই মহারণে বাজিমাত করবে কোন দল? উত্তর পাওয়া যাবে আজ রাতেই।

Follow Us