Sri Lanka Cricket : ক্রিকেট ছাপিয়ে দুর্নীতি, ইস্তফা শ্রীলঙ্কান বোর্ড কর্তাদের!

Sri Lanka Cricket Board resignation 2026 : শ্রীলঙ্কা ক্রিকেটে চরম ধস! দুর্নীতির অভিযোগে সভাপতি শাম্মি ডি সিলভা-সহ গোটা বোর্ড ইস্তফা দিল। রাজনৈতিক হস্তক্ষেপে এবার আইসিসি-র নিষেধাজ্ঞার মুখে দ্বীপরাষ্ট্র। লঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ।

Sri Lanka Cricket : ক্রিকেট ছাপিয়ে দুর্নীতি, ইস্তফা শ্রীলঙ্কান বোর্ড কর্তাদের!
SL cricket administrator are dissolved.Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Apr 29, 2026 | 5:06 PM

কলকাতা : আশঙ্কা ছিলই। এবার সেই আশঙ্কাই সত্যি হল। শ্রীলঙ্কা ক্রিকেটের (Sri Lanka Cricket) সব পদাধিকারী ইস্তফা দিলেন। সরকারের নয়া হস্তক্ষেপে টলোমলো শ্রীলঙ্কান ক্রিকেট। ইস্তফা দিতে বাধ্য হলেন বোর্ড সভাপতি শাম্মি ডি সিলভা (Shammi De Silva)-সহ সব কর্তারা। শ্রীলঙ্কার কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। এবার তাদের কপালে ঝুলছে আইসিসি-র (ICC) শাস্তির খাঁড়া।

দেশের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের উপর ওঠা বিভিন্ন অভিযোগের তদন্তে নেমে জানা যায়, সংস্থাটির নামে ওঠা সব অভিযোগ যুক্তিসম্মত। এর ফলে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন শাম্মিরা। দীর্ঘদিন ধরে তাঁদের নাম দুর্নীতির অভিযোগ উঠছিল। শোনা গিয়েছে, শাম্মি পরিচালন বোর্ড ভেঙে দিয়েছেন। এর ফলে, বাকি কর্তারাও ইস্তফা দিয়েছেন।

সংবাদমাধ্যমগুলির মতে, শ্রীলঙ্কার ক্রিকেটারদের বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ, আইসিসি প্রতিযোগিতাগুলিতে ক্রমাগত খারাপ ফর্ম ও আইসিসি ক্রমতালিকায় দলের নিম্নমুখী গ্রাফই এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে অনুরাকে। আগেই শোনা গিয়েছিল, সিলভাকে অপসারণ করতে পারেন প্রেসিডেন্ট। তারপরেই নিয়োগ করা হতে পারে অন্তর্বর্তী প্রধানকে। তবে শ্রীলঙ্কাতে ক্রীড়া আইন (১৯৭৩) অনুযায়ী, একমাত্র ক্রীড়ামন্ত্রীই পারেন কোনও ক্রীড়া সংস্থার বোর্ড বাতিল করতে। কিন্তু আইসিসির ক্ষেত্রে এটি হয় না। আইসিসি কখনোই এই সব রাজনৈতিক হস্তক্ষেপ পছন্দ করে না।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিলভাকে সরিয়ে দিয়ে ক্রিকেটের দায়িত্ব দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনের নিয়োগের কথা ভাবছে ও এই প্রেক্ষাপটেই এই বৈঠক হতে চলেছে। প্রেসিডেন্ট অনুরা দিসনায়কে চাইছেন সিলভা পদত্যাগ করুন যাতে আগামী ১ মে থেকে একটি নতুন প্রশাসনিক সরকার গঠন হয়।

শ্রীলঙ্কা ক্রিকেটের এক কর্তা জানিয়েছেন,”ক্রিকেট বোর্ড ইস্তফা দিয়েছে। এই সময় কোনও দল বোর্ড পরিচালনা করতে পারে। এঁদের মধ্যে একজন হবেন বিরোধী রাজনৈতিক শিবিরের একজন নেতা। অনুরা দিসনায়কের সঙ্গে বৈঠকের পরেই কর্তাদের পদত্যাগের সিদ্ধান্ত, এমন কথাই ভাবা হচ্ছে।

 

Follow Us