
কলকাতা : বড় পরিবর্তন ঘটল বাংলাদেশ ক্রিকেটে। তারেক রহমানের সরকার গঠনের পর এবার নতুন করে গঠন করা হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক কয়েকদিন আগেই জানিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেটে রদবদল হতে চলেছে। এছাড়াও বিশ্বকাপ না খেলায় বাংলাদেশ ক্রিকেটের উপর তদন্ত হবে। সেই তদন্তের ভিত্তিতেই বদল করা হল ক্রিকেট বোর্ডে। আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে নতুন বোর্ড প্রেসিডেন্ট প্রাক্তন বাংলাদেশী ক্রিকেটার তামিম ইকবাল।
ইতিমধ্যেই পিটিআইয়ের একটি রিপোর্টে জানা গিয়েছে, আমিনুল ইসলাম বুল্বুল ও তাঁর প্যানেলকে সরিয়ে ১১ জনের নতুন প্যানেল গঠন করা হয়েছে, যার মূলে থাকবেন তামিম ইকবাল। তবে শুধু ক্রিকেটই নয়, রদবদল ঘটেছে অন্যান্য বিভাগেও। যেমন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ইতিমধ্যেই বাংলাদেশ জানিয়েছে, এই ঘটনা ইতিমধ্যেই জানানো হয়েছে আইসিসিকে। এনসিসি-র তরফে ইতিমধ্যেই বলা হয়েছে,”আমরা জানিয়েছিলাম আমাদের বর্তমান এনএসসি কমিটি কাজ করতে পারছে না তাই আমরা সম্পূর্ণ রদবদল করেছি।”
বুলবুলের জায়গায় নতুন করে বিসিসিআই সভাপতি হয়েছেন তামিম ইকবাল। তাঁর নেতৃত্বে গঠিত হবে ১১ জন সদস্যের অ্যাড হক কমিটি। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবথেকে কমবয়সী সভাপতি হলেন তামিম। তামিম ছাড়াও কমিটিতে রয়েছেন আতহার আলী খান, মিনহাজুল আবেদিন, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা ও অন্যান্যরা।
বিশ্বকাপ বয়কটের সময় তামিম বারণ করায় তাঁকে ভারতের এজেন্ট বলে কটাক্ষ করা হয়েছিল। দেশের হয়ে ৩ ফরম্যাট খেলা তামিম আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৫ হাজার রান করেছেন। আইপিএলে খেলেছেন পুনে ওয়ারিয়র্স দলের হয়ে। এবার সেই তামিম হতে চলেছেন বিসিবি-র কনিষ্ঠতম প্রেসিডেন্ট ।