বৃষ্টিও দমাতে পারেনি রাজস্থানের জয়রথ! নজির গড়ে পুরস্কৃত বর্ষাপাড়ার কিউরেটররা

এই আইপিএলে একটি মাত্র ম্যাচ ভেস্তে গিয়েছে। কলকাতা বনাম পাঞ্জাব। সেই ম্যাচ হয়েছিল ইডেনে। কিন্তু রাজস্থান রয়্যালসের বেশ কিছু ম্যাচেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি কিন্তু ম্যাচ ভেস্তে যায়নি। ম্যাচগুলি হয়েছে অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে।

বৃষ্টিও দমাতে পারেনি রাজস্থানের জয়রথ! নজির গড়ে পুরস্কৃত বর্ষাপাড়ার কিউরেটররা
দারুন ফর্মে রাজস্থান রয়্যালস!Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Apr 13, 2026 | 5:34 PM

কলকাতা : চলতি আইপিএল এখনও বেশ উত্তেজক মুহূর্ত এসেছে। দর্শকরা দেখেছেন বেশ কিছু উত্তেজক ম্যাচও। তবে বেশ কিছু ম্যাচেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। মাত্র একটি ম্যাচ ভেস্তে গেলেও বৃষ্টি বেশ কিছু ম্যাচে কোপ বসিয়েছে। কালবৈশাখীর কারণে ৪ ওভার খেলার আগেই ইডেনে ভেস্তে গিয়েছিল কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ। এর মধ্যেই মাঠ কর্মীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করল অসম ক্রিকেট বোর্ড।

এই আইপিএলে একটি মাত্র ম্যাচ ভেস্তে গিয়েছে। কলকাতা বনাম পাঞ্জাব। সেই ম্যাচ হয়েছিল ইডেনে। কিন্তু রাজস্থান রয়্যালসের বেশ কিছু ম্যাচেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি কিন্তু ম্যাচ ভেস্তে যায়নি। ম্যাচগুলি হয়েছে অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে। তাই মাঠকর্মীদের এই সাফল্যের জন্যই ২৫ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে অসম ক্রিকেট বোর্ড। এই আইপিএলে বর্ষাপাড়া স্টেডিয়ামে ৩টি ম্যাচ খেলেছে রাজস্থান। কিন্তু প্রতি ম্যাচেই হয়েছে বৃষ্টি তবুও একটি ম্যাচও বাতিল হয়নি। ৩ ম্যাচেই জিতেছে রাজস্থান। একমাত্র মুম্বই ম্যাচে ওভার কমিয়ে করা হয় ১১ ওভারে। তবে আসামের এই বৃষ্টিতেও সফলভাবে ম্যাচ আয়োজন করতে পেরেছে বর্ষাপাড়া। সেই সাফল্যের জন্যই মাঠকর্মীদের ২৫ লক্ষ টাকার পুরস্কার দিচ্ছে অসম বোর্ড। শুধু মাঠকর্মীরাই নয়, পিচ কিউরেটরদেরকেও আর্থিক সাহায্য দিয়েছে বোর্ড। একটি বিবৃতিতে বোর্ড জানিয়েছে,”এই রকম আবহাওয়ার মধ্যেও ম্যাচ আয়োজনের চ্যালেঞ্জের মোকাবিলা করেছে বর্ষাপাড়া স্টেডিয়াম। মাঠ যাতে শুকনো থাকে, পিচ যেন সঠিক থাকে ও বৃষ্টিতে যেন খুব একটা ক্ষতি না হয়, এই বিষয়ে সবদিকে লড়েছেন মাঠকর্মীরা। প্রতিটি সফল ম্যাচ আয়োজনের কৃতিত্ব ওঁদের।

এই আইপিএলে দারুন ফর্মে রয়েছে রাজস্থান। ৪ ম্যাচের চার ম্যাচেই জিতে এক নম্বরে রয়েছেন রিয়ান পরাগরা। হারিয়েছে দুই জায়ান্ট দলকে, মুম্বই ও আরসিবি। তার মধ্যে আরসিবির বিরুদ্ধে ২০০ রান তাড়া করে জিতেছে রাজস্থান। ২০০৮ সালে প্রথম বছরেই আইপিএল জিতেছিল রাজস্থান, তখন থেকেই আর ট্রফি যেটা হয়ে ওঠে নি।

Follow Us