IND vs ENG: জয় জগন্নাথ… রবিবাসরীয় ম্যাচের আগে পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন বরুণ-সুন্দররা

Watch Video: নাগপুরে প্রথম ওডিআইতে জস বাটলারদের হারিয়ে দিয়েছেন রোহিতরা। রবিবার সিরিজের পরবর্তী ম্যাচ। সেটি হবে ওড়িশার বারাবাতি স্টেডিয়ামে। তার আগে শনি-সকালে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন ভারতের তিন ক্রিকেটার।

IND vs ENG: জয় জগন্নাথ... রবিবাসরীয় ম্যাচের আগে পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন বরুণ-সুন্দররা
IND vs ENG: জয় জগন্নাথ... রবিবাসরীয় ম্যাচের আগে পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন বরুণ-সুন্দররাImage Credit source: X

Feb 08, 2025 | 12:51 PM

কলকাতা: দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই টুর্নামেন্টের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ দিয়ে প্রস্তুতি করছে টিম ইন্ডিয়া। নাগপুরে প্রথম ওডিআইতে জস বাটলারদের হারিয়ে দিয়েছেন রোহিতরা। ফলে ভারত ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গিয়েছে। রবিবার সিরিজের পরবর্তী ম্যাচ। সেটি হবে ওড়িশার বারাবাতি স্টেডিয়ামে। তার আগে শনি-সকালে পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) পুজো দিলেন ভারতের তিন ক্রিকেটার।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভারতের তিন তারকা ক্রিকেটারের জগন্নাথদেব দর্শনে যাওয়ার ছবি, ভিডিয়ো। সংবাদসংস্থা IANS তাদের সোশ্যাল মিডিয়া সাইট এক্সে এক ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর পৌঁছে গিয়েছেন পুরীর জগন্নাথ মন্দিরে। পুলিশি ঘেরাটোপে তাঁদের মন্দিরের ভেতরে ঢুকতে দেখা যায় ওই ভিডিয়োতে।


নেটদুনিয়ায় অপর এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী এই তিন ক্রিকেটারের কপালে লাল টিকা ও গলায় উত্তরীয়। যা দেখে বোঝা যাচ্ছে তাঁরা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর দর্শনের পর পুজোও দিয়েছেন।

উল্লেখ্য, অক্ষর প্যাটেল ছাড়া বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দরকে ভারত-ইংল্যান্ড প্রথম ওডিআইয়ের একাদশে দেখা যায়নি। এ বার দেখার দ্বিতীয় ওডিআইতে তিনজনই একাদশে সুযোগ পান কিনা। প্রসঙ্গত, অক্ষর প্যাটেল নাগপুরে ৭ ওভার বল করে ৩৮ রান খরচ করেন। নেন ১টি উইকেট। এ ছাড়া ৪৭ বলে গুরুত্বপূর্ণ ৫২ রান করেন তিনি।

 

Follow Us