Arjun Tendulkar Marriage: মোদী থেকে রাহুল, সচিনপুত্রের বিয়েতে নিমন্ত্রিত কারা?

ছেলে অর্জুন তেন্ডুলকরের বিয়েতে সেই সচিনকেই দেখা যাবে 'বরকত্তা'র ভূমিকায়। অর্জুন বিয়ে করতে চলেছেন জনপ্রিয় ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দ্রককে। ৩ মার্চ বিয়ে। এখন থেকেই ছেলের বিয়ে নিয়ে চরম ব্যস্ত সচিন।

Arjun Tendulkar Marriage: মোদী থেকে রাহুল, সচিনপুত্রের বিয়েতে নিমন্ত্রিত কারা?
Image Credit source: Instagram

| Edited By: Moumita Das

Feb 11, 2026 | 7:47 PM

কলকাতা: এতদিন নিজের ক্রিকেটীয় রেকর্ডের জন্য চর্চায় থাকতেন ভারতীয় ক্রিকেটের ‘ঈশ্বর’ সচিন তেন্ডুলকর। প্রায় হারা ম্যাচ একাই বহুবার জিতিয়েছেন তিনি। ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসরের পর চ্যারিটি ম্যাচ ছাড়া সেই অর্থে আর মাঠে দেখা যায় না তাঁকে। ছেলে অর্জুন তেন্ডুলকরের বিয়েতে সেই সচিনকেই দেখা যাবে ‘বরকত্তা’র ভূমিকায়। অর্জুন বিয়ে করতে চলেছেন জনপ্রিয় ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দ্রককে। ৩ মার্চ বিয়ে। এখন থেকেই ছেলের বিয়ে নিয়ে চরম ব্যস্ত সচিন। সম্প্রতি বিভিন্ন রাজনীতিবিদ ও পরিচিত মহলে আমন্ত্রণ করতে দেখা গেল সচিনকে।

1. সপরিবারে সচিন দেখা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ছিলেন অর্জুন ও সানিয়াও। হবু দম্পতিকে আশীর্বাদ করেছেন নমো, এমনই খবর ছড়িয়েছে সমাজমাধ্যমে। ৩ মার্চের বিয়ের জন্য নিমন্ত্রণও করেছেন প্রধানমন্ত্রীকে।

Pic Credit – Instagram

2. সচিন সপরিবারে গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনেও। ঐতিহ্যপূর্ণ রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করেছেন অর্জুন ও সানিয়া। হবু দম্পতিকে অভিনন্দন জানিয়ে বৈবাহিক জীবনের জন্য আশীর্বাদ নিয়েছেন রাষ্ট্রপতি।

Credit – Instagram

3. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছে সচিন পরিবার। অমিত শাহের ছেলে জয় শাহ আইসিসির বর্তমান চেয়ারম্যান। মোদীর পাশাপাশি অমিত শাহের সঙ্গে দেখা করে নতুন জীবন শুরুর আগে আশীর্বাদ নিয়েছেন সচিনের ছেলে ও পুত্রবধূ।

Credit – Instagram

4. একই সঙ্গে সচিন দেখা করেছেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে। দিল্লিতে রাহুলের বাসভবনে গিয়ে তাঁকে ছেলের বিয়ের জন্য নিমন্ত্রণ জানিয়েছেন সচিন। হবু দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল।

Credit – Instagram

গতবছর মুম্বইতে থাকা অর্জুন ২০২৬ সালে আইপিএল খেলবেন লখনঔ সুপার জায়ান্টের হয়ে। যে টিমের মালিক আবার কলকাতার ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএল শুরুর আগেই বিয়েটা সেরে নিতে চাইছেন অর্জুন। তাঁর দলের সতীর্থদের বিয়েতে অতিথি হিসেবে দেখা যেতে পারে। সচিনের ভারতীয় দলের সতীর্থ সৌরভ, লক্ষ্মণ, ধোনিকেও দেখা যেতে পারে বিয়েতে। মুম্বইয়ে সচিনপুত্রের বিয়েতে বসতে পারে চাঁদের হাট।