AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Musheer Khan: দাদা সরফরাজের মন্ত্র নিয়েই যুব বিশ্বকাপে সফল মুশির

ICC Under-19 World Cup: মুশিরের কথায়, 'সরফরাজের কাছ থেকেই আমি অনেক কিছু শিখেছি। ব্যাট করা থেকে, নিজের ইনিংস তৈরি করা. ম্যাচ জেতার ভাবনা পর্যন্ত সবটাই শিখেছি ওর কাছ থেকে। ভারতীয় টিমের দরজায় দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সব সময় রান করার দিকে নজর রেখেছিল দাদা। ফলাফল যাই হোক না কেন, তা নিয়ে কখনওই চিন্তা করেনি। আমিও ঠিক সে ভাবেই নিজেকে মেলে ধরার চেষ্টা করি।'

Musheer Khan: দাদা সরফরাজের মন্ত্র নিয়েই যুব বিশ্বকাপে সফল মুশির
Image Credit: X
| Edited By: | Updated on: Feb 06, 2024 | 7:30 PM
Share

কলকাতা: যুব বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন মুম্বই ছেলে। ৫ ম্যাচ খেলে দুটো সেঞ্চুরি সহ করেছেন ৩৩৪ রান। শিখর ধাওয়ানের ৩টে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন, এমনও মনে করা হচ্ছে। সেই মুশির খান কিন্তু দাদার পরামর্শেই সাফল্য পাচ্ছেন যুব বিশ্বকাপে। দাদা সরফরাজ খান সবে সুযোগ পেয়েছেন ভারতীয় টেস্ট টিমে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর এখনও অভিষেক হয়নি। দাদার কাছ থেকেই শিখেছেন, কী ভাবে বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে হয়। সেই মন্ত্র নিয়েই যুব বিশ্বকাপে দাপাচ্ছেন মুশির খান। আইসিসিকে সদ্য দেওয়া ইন্টারভিউতে অনেক কথাই তুলে ধরেছেন ছোট ভারতীয় টিমের ‘বড়’ তারকা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মুশিরের কথায়, ‘সরফরাজের কাছ থেকেই আমি অনেক কিছু শিখেছি। ব্যাট করা থেকে, নিজের ইনিংস তৈরি করা. ম্যাচ জেতার ভাবনা পর্যন্ত সবটাই শিখেছি ওর কাছ থেকে। ভারতীয় টিমের দরজায় দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সব সময় রান করার দিকে নজর রেখেছিল দাদা। ফলাফল যাই হোক না কেন, তা নিয়ে কখনওই চিন্তা করেনি। আমিও ঠিক সে ভাবেই নিজেকে মেলে ধরার চেষ্টা করি।’

সরফরাজ খানও ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। একটা নয়, দুটো যুব বিশ্বকাপ খেলেছেন তিনি। দাদা কী বলেছেন ভাইকে? মুশির আইসিসিকে বলেছেন, ‘যুব বিশ্বকাপের আগে আমাকে দাদা বলেছিল, দেশের হয়ে খেলার থেকে বেশি গর্ব আর কিছুতে নেই। হৃদয় থেকে খেলো। যখনই সুযোগ পাব, নিজের খেলাটা যাতে উপভোগ করতে পারি, যে কোনও পরিস্থিতি থেকে টিমকে জেতাতে পারি, সেই পরামর্শই দিয়েছিল।’

নিজের পারফরম্যান্সে খুশি মুশির। বলে দিচ্ছেন, ‘যুব বিশ্বকাপে যা পারফর্ম করেছি, তাতে আমি খুশি। তবে ভারত যুব বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি সন্তুষ্ট নই। আর সর্বোচ্চ রান করা নিয়ে আমি সত্যিই ভাবছি না। যখন থেকে টুর্নামেন্ট খেলতে শুরু করেছি, তখন বিশ্বকাপ জেতা ছাড়া আর কিছু ভাবিনি। সেটাই একমাত্র ফোকাস। আর সেই কারণেই আরও ভালো খেলাটা লক্ষ্য। যাতে টিমকে সাফল্য দিতে পারি।’ সেমিফাইনালে বল হাতে নজর কাড়লেও ব্যাটিংয়ে অবশ্য সাফল্য পেলেন না।

Follow Us