AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WPL 2024: জায়ান্টসকে হারিয়ে সরাসরি ফাইনালে দিল্লি ক্যাপিটালস

Delhi Capitals vs Gujarat Giants: পয়েন্ট টেবলে শীর্ষেই ছিল দিল্লি ক্যাপিটালস। আগের রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিশাল ব্যবধানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল। সেখানেই পিছিয়ে পড়ে মুম্বই। ৮ ম্যাচে ১২ পয়েন্ট দিল্লি ক্যাপিটালসের। মুম্বই ইন্ডিয়ান্সের ৮ ম্যাচে ১০ পয়েন্ট। তৃতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই ১০ পয়েন্টে থাকায় দিল্লির কাছে সুযোগ ছিল জিতে সরাসরি ফাইনালে যাওয়ার। সেটাই করল তারা।

WPL 2024: জায়ান্টসকে হারিয়ে সরাসরি ফাইনালে দিল্লি ক্যাপিটালস
Image Credit: X
| Updated on: Mar 13, 2024 | 10:28 PM
Share

উইমেন্স প্রিমিয়ার লিগে গত বারের রানার্স দিল্লি ক্যাপিটালস। এ বার সরাসরি ফাইনাল নিশ্চিত করল মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি। পাঁচ দলের টুর্নামেন্ট। পয়েন্ট টেবলে শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করে। পরবর্তী দুটি দল অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ হয়। সেখান থেকে আরও একটি দল ফাইনালে যায়। লিগ পর্বের শেষ ম্যাচে গুজরাট জায়ান্টসকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করে সরাসরি ফাইনালে জায়গা করে নিল দিল্লি ক্যাপিটালস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পয়েন্ট টেবলে শীর্ষেই ছিল দিল্লি ক্যাপিটালস। আগের রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিশাল ব্যবধানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল। সেখানেই পিছিয়ে পড়ে মুম্বই। ৮ ম্যাচে ১২ পয়েন্ট দিল্লি ক্যাপিটালসের। মুম্বই ইন্ডিয়ান্সের ৮ ম্যাচে ১০ পয়েন্ট। তৃতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই ১০ পয়েন্টে থাকায় দিল্লির কাছে সুযোগ ছিল জিতে সরাসরি ফাইনালে যাওয়ার। সেটাই করল তারা।

টস জিতে ব্যাটিং নেয় গুজরাট জায়ান্টস। নজর ছিল দিল্লিকে বড় রানের টার্গেট দেওয়ায়। মারিজান কাপ, শিখা পান্ডের মতো দুই অভিজ্ঞ পেসারের সৌজন্যে দিল্লি অ্যাডভান্টেজে ছিল। মিডল অর্ডারে ভারতী ফুলমালির ৪২ রান গুজরাট ইনিংসে সর্বাধিক। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রান করে গুজরাট জায়ান্টস।

রান তাড়ায় ৩১ রানের মধ্যেই অধিনায়ক মেগ ল্যানিং ও তিনে নামা অ্যালিস ক্যাপসির উইকেট হারায় দিল্লি। তবে আর এক ওপেনার শেফালি ভার্মা খেই হারাননি। বিধ্বংসী ব্যাটিং করেন জাতীয় দল তথা ক্যাপিটালসের এই ওপেনার। আক্ষেপ একটা থাকতেই পারে। জয়ের দরজায় আউট হন শেফালি। ৩৭ বলে ৭১ রানের বিধ্বংসী খেলেন। অন্যদিকে, জেমাইমা রডরিগজ ২৮ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ১৩.১ ওভারেই ফাইনাল নিশ্চিত দিল্লির।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন