WPL 2024: প্রথম ফাইনালের হাতছানি RCB-র, সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন
Mumbai Indians vs Royal Challengers Bangalore: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে কখনও ট্রফি জেতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতি বারই তারকাখচিত দল তৈরি করে তারা। উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণেও শক্তিশালী দল গড়েছিল আরসিবি। কিন্তু হতাশার পারফরম্যান্সে লিগ পর্বেই বিদায় নিয়েছিল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন আরসিবি। এ বারও একটি ক্লোজ ম্যাচ হেরেছে তারা। অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নেয়।

উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এ বারও প্লে-অফে জায়গা করে নিয়েছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই টিম। তবে সরাসরি ফাইনাল নিশ্চিত করতে পারেনি মুম্বই। লিগ পর্বে শীর্ষে থেকে ফাইনালে জায়গা করে নিয়েছে গত বারের রানার্স দিল্লি ক্যাপিটালস। ফাইনালে তাদের সামনে কে, ঠিক হবে আগামী কাল। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে কখনও ট্রফি জেতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতি বারই তারকাখচিত দল তৈরি করে তারা। উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণেও শক্তিশালী দল গড়েছিল আরসিবি। কিন্তু হতাশার পারফরম্যান্সে লিগ পর্বেই বিদায় নিয়েছিল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন আরসিবি। এ বারও একটি ক্লোজ ম্যাচ হেরেছে তারা। অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নেয়। প্রথম বার ফাইনালে ওঠার হাতছানি আরসিবির সামনে।
Friendly chats off the field, fierce competition on it – #MIvRCB tomorrow will be 🔥🔥#OneFamily #AaliRe #MumbaiIndians #TATAWPL pic.twitter.com/BVM2Dh8UFS
— Mumbai Indians (@mipaltan) March 14, 2024
WPL-এর সেরা দল বলা যেতে পারে মুম্বই ইন্ডিয়ান্সকে। গত বারের চ্যাম্পিয়ন বলেই নয়। মুম্বইয়ের ভারসাম্য যে কোনও দলের চেয়েই অনেক বেশি। ব্যাটিংয়ে গভীরতা রয়েছে। বোলিংয়ে একঝাঁক বিকল্প। লিগ পর্বের শেষ ম্যাচে তারা কিছু পরীক্ষা নিরীক্ষাও করতে চেয়েছিল। প্লে-অফে যে শক্তিশালী একাদশই নামাবেন হরমনপ্রীতরা, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। স্মৃতি কিংবা হরমনপ্রীত, কোনও একজনের টিম ফাইনালে যাবে। নকআউটের ম্যাচ, আকর্ষণীয় লড়াই হবে বলাই যায়।
