Cristiano Ronaldo: ছেলেকে ‘মানুষ’ করতে ‘পঞ্চ না’ রোনাল্ডোর, কারণ কী?

সিআর সেভেনের ছেলে আগামী দিনে ফুটবলার হতে চান। জুনিয়রকে সিনিয়র করে তোলার জন্য রোনাল্ডোর কোনও খামতি যেমন নেই, তেমনই কড়া নিয়মের অভাবও নেই। বলাই বাহুল্য শৃঙ্খলা না থাকলে তারকা হওয়া যায় না। এই শৃঙ্খলার উপরেই দাঁড়িয়ে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তামাম দুনিয়া। ছেলেকে ঠিক কী শিক্ষা দিচ্ছেন?

Cristiano Ronaldo: ছেলেকে মানুষ করতে পঞ্চ না রোনাল্ডোর, কারণ কী?
ছেলেকে 'মানুষ' করতে 'পঞ্চ না' রোনাল্ডোর, কারণ কী?

Feb 27, 2024 | 8:30 AM

কলকাতা: মানুষ তো সবাই হয়, মানুষ ক’জন হয়? আদি অনন্ত কাল ধরে এই একই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে দুনিয়া। মজার কথা হল এই উত্তর এখনও মেলেনি। মানুষ তো সবাই হয়, মানুষ হতে গেলে কী করতে হয়? যদি নিজের ছেলেকে মানুষ করতে চান, তা হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ৫ দাওয়াই দিতে পারেন। সিআর সেভেনের ছেলে আগামী দিনে ফুটবলার হতে চান। জুনিয়রকে সিনিয়র করে তোলার জন্য রোনাল্ডোর কোনও খামতি যেমন নেই, তেমনই কড়া নিয়মের অভাবও নেই। বলাই বাহুল্য শৃঙ্খলা না থাকলে তারকা হওয়া যায় না। এই শৃঙ্খলার উপরেই দাঁড়িয়ে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তামাম দুনিয়া। ছেলেকে ঠিক কী শিক্ষা দিচ্ছেন?

যে ৫ দাওয়াইতে ছেলেকে ‘মানুষ’ করতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো…

  1. বান্ধবী চাই? মা জর্জিনার অনুমতি লাগবে।
  2. কোনও রকম মোবাইল ফোন ব্যবহার করা চলবে না।
  3. ইন্সটাগ্রাম প্রোফাইল বানানো চলবে না। (উল্লেখ্য, জুনিয়র রোনাল্ডোর নামে একাধিক ইন্সটাগ্রাম প্রোফাইল রয়েছে। কিন্তু সেগুলি ভুয়ো।)
  4. ডায়েটের প্রসঙ্গ আসলেই রোনাল্ডো ভীষণ কড়া হয়ে যান। চকলেট, চিপস এই জাতীয় খাবার থেকে দূরে থাকতে হয় জুনিয়র রোনাল্ডোকে।
  5. সিআর সেভেনের নির্দেশ যে সকল পানীয় শরীরের কোনও কাজে লাগে না, তা পান করা চলবে না জুনিয়র রোনাল্ডোর।

অনেকেই হয়তো বলবেন রোনাল্ডোর এই কড়া নিয়মে হাসফাঁস করছে ছেলে। কিন্তু তা আসলে নয়। দীর্ঘ ফুটবল জীবন দিয়ে রোনাল্ডো বুঝেছেন শৃঙ্খলা না থাকলে সাফল্য আসে না। এই নিয়মের বাঁধন খুব ছেলেবেলা থেকেই যদি শক্ত না হয়, তা হলে মানুষ হওয়া যায় না। ছেলেকে মানুষ করার জন্য এ বার এই নিয়মের বাঁধনে বেধেছেন পর্তুগিজ সুপারস্টার সিআর সেভেন। বর্তমানে আল নাসেরের অ্যাকাডেমিতে অনুশীলন করছেন রোনাল্ডোর ছেলে। আর সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরের সিনিয়র টিমে খেলছেন রোনাল্ডো।

Follow Us