Copa America 2024: তীব্র গরমে নাজেহাল, কোপার ম্যাচে মাঠেই লুটিয়ে পড়লেন রেফারি, তারপর…

কোপা আমেরিকাতে পেরু-কানাডা ম্যাচ চলাকালীন তীব্র গরম সহ্য করতে পারেননি গুয়াতেমালার সহকারী রেফারি। এই ঘটনা অবশ্য ফুটবল মহলে অনেকের চিন্তা বাড়িয়েছে। কারণ? কে বলতে পারে, তীব্র গরমে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়তেই পারেন কোনও না কোনও ফুটবলার।

Jun 27, 2024 | 12:16 PM

কলকাতা: একদিকে ইউরো কাপের গ্রুপ পর্ব শেষ। এ বার ইউরোর শেষ-১৬-র অপেক্ষা। এরই মাঝে কোপা আমেরিকাও (Copa America 2024) এগিয়ে চলেছে। তার মধ্যে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কোপা আমেরিকায় ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার ভিডিয়ো। ম্যাচ পরিচালনা করতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়লেন রেফারি। শেষ অবধি স্ট্রেচারে তাঁকে ছাড়তে হয় মাঠ।

কোপা আমেরিকার গ্রুপ-এ-তে পেরু ও কানাডার ম্যাচে সেই ঘটন ঘটে। অতিরিক্ত গরমের কারণে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন ওই ম্যাচের সহকারী রেফারি। হামবের্তো পানজেজ নামের ওই অ্যাসিস্ট্যান্ট রেফারিকে ম্যাচের মাঝে মাটিতে লুটিয়ে পড়তে দেখে তাঁর কাছে ছুটে আসেন কানাডার গোলকিপার। সঙ্গে সঙ্গে তিনি মেডিকেল টিমকে মাঠে আসার ইশারা করেন।

মুহূর্তের মধ্যে মাঠে পৌঁছে যায় মেডিকেল টিম। তাঁকে প্রাথমিক শুশ্রুষা করার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হয়। এবং তাঁর পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, এখন হামবের্তো সুস্থ আছেন। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, ওই ম্যাচের সময় সময় কানাডার চিলড্রেন মার্সে পার্ক স্টেডিয়াম এলাকায় তাপমাত্রা ছিল ৯০ ডিগ্রি ফারেনহাইট বা ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সেই সময় তাপমাত্রা অনুভব হচ্ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলিয়াসের মতো। ওই সময় বাতাসে আর্দ্রতাও ছিল ৫১ শতাংশ।

সব মিলিয়ে কোপা আমেরিকাতে পেরু-কানাডা ম্যাচ চলাকালীন তীব্র গরম সহ্য করতে পারেননি গুয়াতেমালার সহকারী রেফারি। এই ঘটনা অবশ্য ফুটবল মহলে অনেকের চিন্তা বাড়িয়েছে। কারণ? কে বলতে পারে, তীব্র গরমে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়তেই পারেন কোনও না কোনও ফুটবলার। সেক্ষেত্রে আয়োজকদের চাপ বাড়বে বই কমবে না।

Follow Us