
দোহা : কাতার বিশ্বকাপে আকর্ষণীয় একটা ম্যাচের অপেক্ষা ছিল। ইংল্যান্ড বনাম আফ্রিকার অন্যতম শক্তিশালী দল। শুরুতে কিছুটা লড়াই করল সেনেগাল। যদিও ইংল্যান্ডের আক্রমণে নিয়ন্ত্রণ হারায় সেনেগাল। গ্রুপ পর্বে একটিও গোল করতে না পারলেও বেশ কিছু অ্যাসিস্ট ছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের (Harry Kane)। শেষ ষোলোয় সেনেগালের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স অধিনায়কের। ৩-০ গোলে জিতল ইংল্যান্ড। জর্ডন হেন্ডারসনের প্রথম গোলের মুভ তৈরি হয়েছিল কেনের সৌজন্যেই। বিরতির আগে স্কোর লাইন ২-০ করেন হ্যারি কেন। গত বিশ্বকাপের সর্বাধিক গোল স্কোরার এ বারের বিশ্বকাপে প্রথম গোল করলেন নকআউট পর্বে এসে। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের জয়ের ব্যবধান বাড়ান বুকায়ো সাকা। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
গ্রুপ পর্বে তিনটি গোলে অ্যাসিস্ট ছিল হ্যারি কেনের। এ দিন গোল করলেন। জর্ডন হেন্ডারসনের প্রথম গোলের ক্ষেত্রেও ভূমিকা ছিল। ২-০ এগিয়ে বিরতিতে ইংল্যান্ড।
ম্যাচের প্রথম গোলমুখী শট এল সেনেগালের তরফে। ইংল্যান্ড গোলরক্ষক জর্ডন পিকফোর্ড বাঁচিয়ে দেন।
প্রথম ১৫ মিনিট ইংল্যান্ডের দাপট। গোল করতে না পারলেও সেনেগালকে চাপে রেখেছে ইংল্যান্ড আক্রমণ ভাগ।
কেন ব়্যাশফোর্ড প্রথম একাদশে নেই! ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট বলছেন, ‘বুকায়ো সাকা, মার্কাস ব়্যাশফোর্ড দু-জনই অনবদ্য পারফর্ম করেছে। একাদশ বেছে নেওয়া খুবই কঠিন ছিল। তবে সাকার পারফরম্যান্সে ভরসা রয়েছে। ফডেনের সঙ্গে ওর জুটি দেখতে চাই। সে কারণেই এই পরিবর্তন।’
সাদিও মানে ছিঁটকে যাওয়ার পরও হাল ছাড়েনি সেনেগাল। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এ বার ইংল্যান্ডের সামনে তারা। দেখে নিন সেনেগালের প্রথম একাদশ…
ব্য়ক্তিগত কারণে সেনেগালের বিরুদ্ধে ইংল্যান্ড স্কোয়াডে নেই রহিম স্টার্লিং। ইংল্যান্ড ফুটবল টিমের তরফে এমনটাি জানানো হয়েছে।
TV9Bangla-র লাইভ ব্লগে স্বাগত। সেনেগালের বিরুদ্ধে শেষ আটের লক্ষ্যে নামছে ইংল্য়ান্ড। প্রথম একাদশে নেই গত ম্যাচে জোড়া গোলের নায়ক মার্কাস ব়্য়াশফোর্ড। প্রথম একাদশে ফেরানো হয়েছে আর এক তরুণ স্ট্রাইকার বুকায়ো সাকাকে। দেখে নিন ইংল্যান্ডের প্রথম একাদশ…