AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL, East Bengal: ডার্বি ড্রামা! টিকিটের মূল্য নিয়ে বিতর্কে কী বলছে দুই শিবির?

East Bengal vs Mohun Bagan: আইএসএলে মরসুমের প্রথম ডার্বি ছিল মোহনবাগানের হোম ম্যাচ। ফিরতি ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বির টিকিটের দাম নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ইস্টবেঙ্গল গ্যালারির টিকিটের দামের তুলনায়, মোহনবাগান গ্যালারির টিকিটের দাম অনেক বেশি। সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন মোহনবাগান সমর্থকরা। সচিব দেবাশিস দত্তও এই নিয়ে ক্ষুব্ধ। পাল্টা যুক্তিও দিয়েছে ইস্টবেঙ্গল।

ISL, East Bengal: ডার্বি ড্রামা! টিকিটের মূল্য নিয়ে বিতর্কে কী বলছে দুই শিবির?
Image Credit: X
| Edited By: | Updated on: Mar 06, 2024 | 8:43 PM
Share

ডার্বি নিয়ে অস্বস্তি যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। বহু আগেই সূচি তৈরি হয়েছিল। ১০ মার্চ ইন্ডিয়ান সুপার লিগের ফিরতি ডার্বি। সে দিন শাসকদলের ব্রিগেড সমাবেশ থাকায় কলকাতা ডার্বি হওয়া নিয়েই অনিশ্চয়তা ছিল। ভিন রাজ্যে কিংবা সূচি বদলেরও সম্ভাবনা ছিল। অবশেষে ঠিক হয় কলকাতাতেই কলকাতা ডার্বি হবে। এরপরও সমস্যা ছিল ম্যাচের সময় নিয়ে। দীর্ঘ আলোচনার পর অবশেষে গত কাল নিশ্চিত করা হয়েছে, রাত সাড়ে আটটায় শুরু হবে ডার্বি। এ বার অন্য এক অস্বস্তিতে ইস্টবেঙ্গল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইএসএলে মরসুমের প্রথম ডার্বি ছিল মোহনবাগানের হোম ম্যাচ। ফিরতি ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বির টিকিটের দাম নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ইস্টবেঙ্গল গ্যালারির টিকিটের দামের তুলনায়, মোহনবাগান গ্যালারির টিকিটের দাম অনেক বেশি। সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন মোহনবাগান সমর্থকরা। সচিব দেবাশিস দত্তও এই নিয়ে ক্ষুব্ধ। পাল্টা যুক্তিও দিয়েছে ইস্টবেঙ্গল।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘এটা আমার ভাবনার বাইরে। আমাদের হোম ম্যাচের সময় ওদেরই শীর্ষকর্তারা বলেছিলেন, আমরা নাকি সাধারণের কথা ভেবে টিকিটের দাম ঠিক করিনি। এই ম্যাচে এত তারতম্য কেন। ওনারা গলা ফাটিয়ে বলেন আমরা ভিখিরি। সেই কারণেই কি নিজেদের টিকিটের দাম কমিয়ে রাখলেন, আর মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম বাড়িয়ে দিলেন? আশ্চর্য হয়ে যাচ্ছি।’

ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের এক কর্তার দাবি, ‘মোহনবাগান প্রথম ডার্বিতে যে টিকিটের দাম রেখেছিল, ওদের গ্যালারির জন্য সেই দামই রাখা আছে। একেবারে একরকম ভাবে সেই দাম রাখা হয়েছে। আমাদের সমর্থকদের জন্য আমাদের গ্যালারির টিকিটের দামে ছাড় দিয়েছি। যারা সারা বছর মাঠে এসে আমাদের খেলা দেখে, দলকে সমর্থন করে তাদের জন্য আমরা ছাড় দিয়েছি। এতে অন্যায় তো কিছু দেখছি না। ‘

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?