Bangla NewsSportsFootball Indian Super League 2024 2025 Fixture, First Kolkata Derby on 19th October
ISL, Kolkata Derby: আইএসএলে কলকাতা ডার্বির দিন ঘোষণা, মহমেডানের অভিষেক ১৬ সেপ্টেম্বর
Indian Super League Fixture: প্রতিপক্ষ আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। ১৪ তারিখ আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ইস্ট-মোহনের সঙ্গে এবার আইএসএল খেলবে মহমেডান স্পোর্টিং। ফলে আইএসএলে মোট ৬টা ডার্বি দেখার সুযোগ থাকছে ফুটবলপ্রেমীদের কাছে। ১৬ তারিখ মাঠে নামছে মহমেডান। প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে এফএসডিএল।
কলকাতা: রবিবার প্রকাশিত হল আইএসএলের সূচি। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু আইএসএল। যুবভারতী ক্রীড়াঙ্গনে এবারের আইএসএলের কিক অফ। প্রথম ম্যাচেই মাঠে নামছে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। প্রতিপক্ষ আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। ১৪ তারিখ আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ইস্ট-মোহনের সঙ্গে এবার আইএসএল খেলবে মহমেডান স্পোর্টিং। ফলে আইএসএলে মোট ৬টা ডার্বি দেখার সুযোগ থাকছে ফুটবলপ্রেমীদের কাছে। ১৬ তারিখ মাঠে নামছে মহমেডান। প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে এফএসডিএল।
১৯ অক্টোবর আইএসএলের প্রথম বড় ম্যাচ। লক্ষ্মী পুজোর তিনদিন পর যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট-মোহন ডার্বি।
একনজরে মোহনবাগানের সূচি:
১৩ সেপ্টেম্বর, মোহনবাগান বনাম মুম্বই (যুবভারতী)
২৩ সেপ্টেম্বর, মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (যুবভারতী)