Asian Cup : প্রতিপক্ষ শক্তিশালী হংকং, সুনীলের ছায়া ছেড়ে বেরোনোর চেষ্টায় খালিদ!

India vs Hong Kong : এই বারের এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্ৰুপ লিগে ৫ ম্যাচে একটাও জেতেনি ভারত। ৩ হার ও ২ ড্র করে লিগ টেবিলের লাস্ট বয় শুভাশিস, লিস্টনরা। এমনকি, বাংলাদেশকেও হারাতে পারেনি ভারতীয় দল।

Asian Cup : প্রতিপক্ষ শক্তিশালী হংকং, সুনীলের ছায়া ছেড়ে বেরোনোর চেষ্টায় খালিদ!
Image Credit source: Getty Images, Instagram

| Edited By: Moumita Das

Mar 31, 2026 | 5:26 PM

কলকাতা : দেশের বিদায় ঘটে গিয়েছে আগেই। আজ কোচিতে একপ্রকার নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে ভারত ও হংকং। আজ, কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ২০২৭ সালের এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচে নামবে ভারত। বাছাই পর্ব থেকেই ছিটকে গিয়েছে ব্লু-টাইগার্সরা ফলে এই ম্যাচ আজ স্রেফ নিয়মরক্ষার। কয়েক মাস আগেই দেশের জার্সিতে অবসর নিয়েছেন সুনীল ছেত্রী। এবার তাঁর বদলে দলে এসেছেন অজি বংশোদ্ভূত ফুটবলার রায়ান উইলিয়ামস। আজ নজরে থাকবেন তিনি।

কয়েক দিন ধরেই চর্চা কোচির এই স্টেডিয়াম নিয়ে। প্রায় ১০ বছর পর এই মাঠে জাতীয় দল কোনও ম্যাচ খেলতে নামছে। দিন কয়েক আগেই কেরালা ফুটবল সংস্থার সঙ্গে কর্পোরেশনের ভুল বোঝাবুঝিতে মাঠে গিয়েও ফিরে এসেছিলেন কোচ খালিদ জামিল ও তিন ফুটবলার। এছাড়া একদিন প্রেস মিট করতেও পারেননি তিনি। পরে এআইএফএফ-এর হস্তক্ষেপে জট কাটলেও এই ঘটনা ভারতীয় ফুটবলের জন্য লজ্জা বলেই মনে করছেন সমর্থকেরা। গতবছরে জুন মাসে হংকংয়ের বিরুদ্ধে ০-১ এ হেরে গিয়েছিল ভারত। আজ দেখতে গেলে হংকং দলের তুলনায় অনেকটা তরতাজা থাকবেন ভারতীয় ফুটবলাররা। আজ ডেবিউ করবেন রায়ান উইলিয়ামস। মা ভারতীয় বংশোদ্ভূত হওয়ার ফলে তিনি দিন কয়েক আগেই অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিক হয়েছেন। ভারতীয় ফুটবলে পরিচিত মুখ রায়ান। অনেক বছর ধরে খেলছেন আইএসএল। আজ তাঁকে দেখা যাবে সুনীলের ১১ নম্বর জার্সি পরে মাঠে নামতে।

এই বারের এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্ৰুপ লিগে ৫ ম্যাচে একটাও জেতেনি ভারত। ৩ হার ও ২ ড্র করে লিগ টেবিলের লাস্ট বয় শুভাশিস, লিস্টনরা। এমনকি, বাংলাদেশকেও হারাতে পারেনি ভারতীয় দল। ভারতের বিপক্ষে থাকা হংকং গ্ৰুপ টেবিলের দুই নম্বরে। একটি ম্যাচ হেরে ২ জয় ও ২ ড্র করেছে রবার্তো লোসাদার ছেলেরা। ফলে, আজ শক্ত কাঁটা ওপড়াতে চাইবেন খালিদ।

 

 

Follow Us