ISL 2021-22: ফিরছেন অরিন্দম, প্রথম জয়ের সন্ধানে লাল-হলুদ

নর্থ ইস্ট ম্যাচের আগে এসসি ইস্টবেঙ্গলের কোচ বলছেন, 'প্রথম জয়ের জন্য হন্যে হয়ে খুঁজছি। ফুটবলাররাও মুখিয়ে আছে জয় পেতে। কিছু ম্যাচ আমরা জিততেও পারতাম। কিন্তু আমরা সেই সুযোগ নিতে পারিনি।'

ISL 2021-22: ফিরছেন অরিন্দম, প্রথম জয়ের সন্ধানে লাল-হলুদ
এসসি ইস্টবেঙ্গল। ছবি: টুইটার

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 17, 2021 | 9:51 AM

ফাতোরদা: ৬ ম্যাচ গড়িয়ে গিয়েছে। এখনও চলতি আইএসএলে জয়ের দেখা পায়নি এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। লিগ টেবিলে সবার নীচে মানোলো দিয়াজের (Jose Manuel Diaz) দল। প্রিয় দলের খেলায় হতাশ সমর্থকরাও। গত আইএসএলে অষ্টম ম্যাচে জয়ের দেখা পেয়েছিল লাল-হলুদ। এ বারও সেই পথেই এগোচ্ছে মশাল বাহিনী। আজ সন্ধ্যায় পেরোসেভিচদের সামনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (NEUFC)। চলতি আইএসএলে খালিদ জামিলের দলও ভালো জায়গায় নেই। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ঠিক এসসি ইস্টবেঙ্গলের উপরেই রয়েছে খালিদের দল।

শেষ ৩ ম্যাচের মধ্যে ২টোতেই হেরেছে নর্থ ইস্ট। গত ম্যাচে হায়দরাবাদ এফসির কাছঠে ১-৫ গোলে বিধ্বস্ত হয়েছিল পাহাড়ের দলটি। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র করে। জয়ের সন্ধানে লাল-হলুদের স্প্যানিশ কোচ হোসে মানোলো দিয়াজ। নর্থ ইস্ট ম্যাচের আগে এসসি ইস্টবেঙ্গলের কোচ বলছেন, ‘প্রথম জয়ের জন্য হন্যে হয়ে খুঁজছি। ফুটবলাররাও মুখিয়ে আছে জয় পেতে। কিছু ম্যাচ আমরা জিততেও পারতাম। কিন্তু আমরা সেই সুযোগ নিতে পারিনি।’ বিপক্ষ নর্থ ইস্টকে নিয়ে মানোলো বলেন, ‘গত বছর প্রথম চারে শেষ করেছিল নর্থ ইস্ট। খুব ভালো দল। তবে আমাদের মতোই ওদের এ বারের শুরুটা ভালো হয়নি। দুটো টিমের কাছেই কঠিন চ্যালেঞ্জ।’

 

 

 

 

 

বিদেশিদের পারফরম্যান্স দেখে লাল-হলুদ সমর্থকদের হতাশা বাড়লেও, স্প্যানিশ কোচ অবশ্য তাঁদের আড়ালই করলেন। তিনি বলছেন, ‘আমরা এখনও পর্যন্ত ৯টা গোল করেছি। তার মধ্যে ৮টা গোলই বিদেশিরা করেছে। আমি মোটেই ওদের পারফরম্যান্সে অখুশি নই।’

মশাল ব্রিগেডের স্বস্তি, চোট সারিয়ে আজই মাঠে ফিরছেন অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। গোলকিপার পজিশন নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা কমল কোচের। কিন্তু প্রথম জয় কবে আসবে? সেই উত্তরের খোঁজেই লাল-হলুদ জনতা।

আরও পড়ুন: ISL 2021-22: দু’বার এগিয়ে গিয়েও ফের পয়েন্ট নষ্ট সবুজ-মেরুনের

আরও পড়ুন: Ashes Series: শক্ত ভিতের উপর দাঁড়িয়ে অস্ট্রেলিয়া

Loading...
Unable to load recommendations.
Follow Us