Pranati Nayak Gymnast: এশিয়ান গেমসে ইতিহাস বঙ্গকন্যার, মহিলাদের ভল্ট ফাইনালে প্রণতি নায়েক!

Asian Games 2026: শুধুমাত্র ভল্ট বিভাগেই অংশ নিয়েছেন প্রণতি। আর্টিস্টিক জিমনাটিক্সে দুরন্ত পারফরম্যান্স করে ফাইনালে সুযোগ পেলেন ৩১ বছর বয়সী এই জিমন্যাস্ট। তবে এখানে রয়েছে একটি নিয়ম, কোয়ালিফিকেশন রাউন্ড থেকে যত পয়েন্ট সংগ্রহ হয়েছে, সেটা ফাইনালে কাউন্ট করা হবে না।

Pranati Nayak Gymnast: এশিয়ান গেমসে ইতিহাস বঙ্গকন্যার, মহিলাদের ভল্ট ফাইনালে প্রণতি নায়েক!
প্রণতি নায়েকImage Credit source: Facebook/Pranati Nayek

| Edited By: Moumita Das

Sep 23, 2026 | 3:12 PM

জাপান : এশিয়ান গেমস ২০২৬-এ মহিলাদের ব্যক্তিগত ভোল্টের ফাইনালে জায়গা করে নিলেন বাংলার মেয়ে প্রণতি নায়েক। তিনি একই সঙ্গে এই এশিয়ান গেমসে ভারতের একমাত্র জিমন্যাস্ট। যোগ্যতা অর্জন পর্বে মোট ছিলেন ১৯ জন প্রতিযোগী। তাঁদের মধ্যেই সপ্তম স্থানে শেষ করে ফাইনালের টিকিট পেয়েছেন তিনি। দুইটি ভল্ট মিলিয়ে তাঁর মোট স্কোর ১২.৯১৬। আগামীকাল, বৃহস্পতিবার মহিলাদের ভল্ট ফাইনালে মোট ৮ জন প্রতিযোগী অংশ নেবেন।

প্রথম ভল্টে ১৩.০০০ স্কোর করেন তিনি। সেখানে তাঁর ডিফিকাল্টি স্কোর ছিল ৪.৪, ও এক্সিকিউশন স্কোর ৮.৬০০। দ্বিতীয় ভল্টে পান ১২.৪৩৩। তাঁর ডিফিকাল্টি স্কোর ছিল ৪.০ ও এক্সিকিউশন স্কোর ৮.৪৩৩। সপ্তম স্থান থেকে ফাইনালে উঠেছেন প্রণতি। তাঁর আগে চতুর্থ স্থানে আছেন উজবেক ক্রীড়াবিদ ওক্সানা চুসোভিতিনা (১৩.২৬৬), পঞ্চম স্থানে ভিয়েতনামের নগুয়েন থি কুইন সু (১৩.১৯৯), ষষ্ঠ স্থানে মালয়েশিয়ার ইয়েপ কাং শিয়ান (১৩.০৪৯)। সপ্তম স্থানে আছেন প্রণতি। অষ্টম তথা শেষ কোয়ালিফাইং স্পট পেয়েছেন মালয়েশিয়ার মারিসা জায়ফল অজিয়ান, যাঁর স্কোর ১২.৮৪৯।

শুধুমাত্র ভল্ট বিভাগেই অংশ নিয়েছেন প্রণতি। আর্টিস্টিক জিমনাটিক্সে দুরন্ত পারফরম্যান্স করে ফাইনালে সুযোগ পেলেন ৩১ বছর বয়সী এই জিমন্যাস্ট। তবে এখানে রয়েছে একটি নিয়ম, কোয়ালিফিকেশন রাউন্ড থেকে যত পয়েন্ট সংগ্রহ হয়েছে, সেটা ফাইনালে কাউন্ট করা হবে না। অর্থাৎ, ফাইনালে শূন্য থেকে শুরু করতে হবে সবাইকে। এবং যোগ্যতা অর্জন পর্বে কোনও স্কোর এখানে যোগ না হওয়ার ফলে প্রণতির সামনে ফের একবার নিজেকে সেরা প্রমাণের সুযোগ থাকবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us