ODI World Cup 2027 Fixture: প্রকাশিত ODI বিশ্বকাপের সূচি! ভারতের ম্য়াচ কবে, দেখে নিন

Indian Cricket: ১৭ ও ১৮ নভেম্বর কেপটাউন ও শোয়ানেতে হবে সেমিফাইনাল ও ২১ নভেম্বর ২০২৭ সালে জো'বার্গে ফাইনাল। ২০০৩ সালে জো'বার্গেই অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরেছিল সৌরভের ভারত। এবার কি ওই মাঠেই তারা তৃতীয়বারের জন্য ট্রফি তুলতে পারবে?

ODI World Cup 2027 Fixture: প্রকাশিত ODI বিশ্বকাপের সূচি! ভারতের ম্য়াচ কবে, দেখে নিন
বিরাট কোহলি ও রোহিত শর্মাImage Credit source: Getty Images

|

Oct 02, 2026 | 4:13 PM

নয়াদিল্লি: অবশেষে ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হবে ৫৭ ম্যাচের এই টুর্নামেন্ট। আগামী বছর ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ।

ভারত তাদের অভিযান শুরু করবে ৭ অক্টোবর। প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। কেপটাউনের নিউল্যান্ডসের মাঠে রোহিত শর্মাদের মুখোমুখি হবেন কামিন্সরা। এরপর মাত্র ২ দিন পরেই অর্থাৎ ১০ অক্টবর জো’বার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ভারত রয়েছে গ্রুপ এ-তে। ভারতের সঙ্গে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, আফগানিস্তান ও কোয়ালিফায়ার ১ দল।

তারিখ ভারতের প্রতিপক্ষ ভেন্যু
৭ অক্টোবর ২০২৭ অস্ট্রেলিয়া কেপটাউন
১০ অক্টোবর ২০২৭ পাকিস্তান জোহানেসবার্গ
১৪ অক্টোবর ২০২৭ আফগানিস্তান শোয়ানে
১৭ অক্টোবর ২০২৭ কোয়ালিফায়ার এ ব্লুমফটেন
২৪ অক্টোবর ২০২৭ জিম্বাবোয়ে ভিক্টোরিয়া ফলস

২ অক্টোবর নামিবিয়ায় একটি সুপার সিরিজ দিয়ে বিশ্বকাপের সূচনা হবে। ১৪টি যোগ্যতা অর্জনকারী দলের মধ্যে ক্রমতালিকায় নিচের ৩ দল ওই পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে। ৩ দলের মধ্যে শীর্ষে থাকা দল মূলপর্বে জায়গা করে নেবে। এরপর সেই দলগুলিকে ২ ভাগে ভাগ করা হবে। গ্ৰুপ বি-তে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও কোয়ালিফায়ার ২।

সুপার সেভেন-

গ্ৰুপ পর্বের পর হবে সুপার সেভেন পর্ব। এখান থেকেই শেষ চারের দল নির্ধারিত হবে। সূচি অনুযায়ী, ভারতকে রাখা হয়েছে A1 হিসেবে। ফলে গ্ৰুপ পর্বে ভারতের অবস্থান যাই হোক, ভারত সুপার সেভেনে খেলবে A1 হিসেবে। ভারতকে কোনও দল হারিয়ে পরাজিত করলে সেই দল পাবে A1 স্পট। নতুন ফরম্যাটের কারণে ভারত ও পাক মূল গ্ৰুপ পর্বের পর সুপার সেভেনেও মুখোমুখি হতে পারে। দুই দল সুপার সেভেনে পৌঁছলে ৭ নভেম্বর কেপটাউনে মুখোমুখি হতে পারে ভারত-পাক।

ভারতের সুপার সেভেনের সম্ভাব্য সূচি –

তারিখ ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ ভেন্যু
২৮ অক্টোবর ২০২৭ অস্ট্রেলিয়া (B2) ভিক্টোরিয়া ফলস
৪ নভেম্বর ২০২৭ নিউজিল্যান্ড (B1) পার্ল
৭ নভেম্বর ২০২৭ পাকিস্তান (A3) কেপটাউন
১১ নভেম্বর ২০২৭ ইংল্যান্ড (AB4) গ্যাবেরহা
১৪ নভেম্বর ২০২৭ শ্রীলঙ্কা (B3) ডারবান

এবারের বিশ্বকাপে নতুন ফরম্যাটে গ্ৰুপ পর্বের পর সুপার সেভেন যুক্ত হওয়ার ফলে প্রতি ম্যাচের গুরুত্ব আরও বাড়বে। ভারতের ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো দুই গুরুত্বপূর্ণ ম্যাচ থাকছে। যদিও এই মুহূর্তে দারুন ফর্মে টিম ইন্ডিয়া। ১৭ ও ১৮ নভেম্বর কেপটাউন ও শোয়ানেতে হবে সেমিফাইনাল ও ২১ নভেম্বর ২০২৭ সালে জো’বার্গে ফাইনাল। ২০০৩ সালে জো’বার্গেই অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরেছিল সৌরভের ভারত। এবার কি ওই মাঠেই তারা তৃতীয়বারের জন্য ট্রফি তুলতে পারবে? উত্তরের অপেক্ষায় সমর্থকরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us