Asian Games 2026: জাপানকে উড়িয়ে এশিয়ানে সেমিফাইনালে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল, বিদায় মেয়েদের!

Lakshya Sen: সেমিফাইনালে ভারত খেলবে চিন অথবা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। বুধবার ওই ২ দলের কোয়ার্টার ফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে জয়ের ফলে ১৯৮৬ সালের পুরোনো স্মৃতিও ফিরে এসেছে। ১৯৮৬ সালেও জাপানের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত।

Asian Games 2026: জাপানকে উড়িয়ে এশিয়ানে সেমিফাইনালে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল, বিদায় মেয়েদের!
লক্ষ্য সেন ও পিভি সিন্ধুImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Sep 22, 2026 | 7:38 PM

কলকাতা : একদিকে লক্ষ্য সেনের দুরন্ত কামব্যাক, আর অন্যদিকে মেয়েদের হতাশাজনক বিদায়, এই দুইয়ে মিলেই ভারতের টেবিল টেনিসের আজকের দিন হর্ষ-বিষাদ মিলিয়ে রইল। এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে জাপানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমি ফাইনালে উঠল ভারতের পুরুষ দল। এর ফলে অন্তত একটি পদক নিশ্চিত করলেন ভারতীয় শাটলাররা। তবে একই দিনে জাপানের কাছে ১-৩ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে হেরেই বিদায় নিল মহিলারা।

গত এশিয়ান গেমসে রুপো জিতেছিল ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল। এবারও শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স করে তারা। জাপানের বিরুদ্ধে ভারতের হয়ে জয় এনে দেন লক্ষ্য সেন, স্যাট-চি ও আয়ুষ শেট্টি। প্রথম ম্যাচেই লক্ষ্য মুখোমুখি হন বিশ্বের ৭ নম্বর কোদাই নারাওয়াকার। প্রথমে ১১-২১ হারার পর দুরন্ত কামব্যাক করেন তিনি। দ্বিতীয় গেমে ২১-৫ ব্যবধানে জিতে সমতা ফেরান। তৃতীয় ও হাড্ডাহাড্ডি সেটা ২১-১৯ ব্যবধানে জয় পান তিনি। তাঁর জয়ের পর ১-০ এগিয়ে যায় ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচটি ছিল ডাবলস। সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টির জুটি ২১-১৮ ও ২৪-২২ জেতেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জুটি হোকি তাকুরো ও কোবায়াশি ইউগোর বিরুদ্ধে। দারুন লড়াই হলেও ভারতীয় জুটির সামনে হার স্বীকার করতে হয় জাপানিদের। তৃতীয় ম্যাচে ভারতের হয়ে কোর্টে নামেন আয়ুষ শেট্টি। চলতি বছর ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন তিনি। বিশ্ব ক্রমতালিকায় ১৬ নম্বরে থাকা কোকি ওয়াতানাবের বিরুদ্ধে শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণ করছিলেন আয়ুষ। শেষ পর্যন্ত ২১-১০, ২১-১৯ ব্যবধানে জিতেছেন তিনি। এরফলেই ৩-০ জিতেছে ভারত। সেই সঙ্গে এশিয়ান গেমসের ব্যাডমিন্টন থেকে একটি পদক নিশ্চিত করল টিম ইন্ডিয়া।

সেমিফাইনালে ভারত খেলবে চিন অথবা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। বুধবার ওই ২ দলের কোয়ার্টার ফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে জয়ের ফলে ১৯৮৬ সালের পুরোনো স্মৃতিও ফিরে এসেছে। ১৯৮৬ সালেও জাপানের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত। প্রকাশ পাড়ুকোন এবং বিমল কুমার নিজেদের সিঙ্গলস ম্যাচ জিতেছিলেন। পাশাপাশি প্রকাশ পাড়ুকোন ও উদয় পাওয়ারও জমিতেছিলেন ডাবলস। যদিও এই এশিয়ান থেকে জাপানের কাছে ১-৩ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে তারা। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী জুটি গায়ত্রী গোপীচাঁদ ও ত্রেসা জলি জিতলেও সিঙ্গলস ম্যাচে পিভি সিন্ধু হেরে যান। প্রথম গেম ২৩-২১ ব্যবধানে জিতলেও ২১-১৮, ২১-১১ ব্যবধানে হেরে যান তিনি। দ্বিতীয় সিঙ্গলসে হারেন উন্নতি হুডাও। তাঁকে তোমোকো মিয়াজাকি হারান ২১-১৬, ২১-১৮ ব্যবধানে। ফলে ছেলেরা জিতলেও মেয়েদের অপেক্ষা বাড়ল।

Loading...
Unable to load recommendations.
Follow Us