Indian Mens Hockey Team: একদিনে দলগত বিভাগে জোড়া সোনা, ক্রিকেটের পর হকিতেও সেরার সেরা ভারতের ছেলেরা!

Asian Games 2026: এই জয়ের ফলে নিজেদের হকির সোনা সফলভাবে ডিফেন্ড করল টিম ইন্ডিয়া। ২০২২ এশিয়ান গেমসেও সোনা জিতেছিল ভারত। ২০২৬ সালের সোনা জয়ের ফলে এশিয়ান গেমসে পুরুষ হকি দলের সোনা সংখ্যা এখন ৫। শুধু পুরুষ দলই নয়, সোনা জিতেছে মহিলা দলও। ফলে এশিয়ান গেমসের একই আসরে পুরুষ ও মহিলা - দুই দলই সোনা জেতার বিরল নজির গড়ল।

Indian Mens Hockey Team: একদিনে দলগত বিভাগে জোড়া সোনা, ক্রিকেটের পর হকিতেও সেরার সেরা ভারতের ছেলেরা!
সোনা জিতল ভারতের ছেলেরা। Image Credit source: PTI

|

Oct 03, 2026 | 6:17 PM

জাপান: সকালে সোনা জিতল ভারতের পুরুষদের ক্রিকেট দল। বিকেলে আবার সোনা পেল ভারত। এবার সোনা জয় পুরুষদের হকি দলের। গতকাল মেয়েরা সোনা পেয়েছিল। আজ পেল ছেলেরা। মালয়েশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল ভারতের পুরুষ ব্রিগেড। এর ফলে পরপর ২ বার এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস গড়ল হকি ব্রিগেড। এই নিয়ে ভারতের হকি দল ৫ নম্বর সোনা পেল এশিয়ান গেমসের ইতিহাসে।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। প্রথম কোয়ার্টারে মালয়েশিয়ার অর্ধে একের পর এক আক্রমণ চালিয়ে তাদের রক্ষণকে চাপে ফেলে দেয় ভারত। ১১ মিনিটের মাথায় অধিনায়ক হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন। ৩ মিনিট পরেই সমতা ফেরায় মালয়েশিয়া। শেলো সিলভেরিয়াস ফিল্ড গোল করে স্কোরলাইন ১-১ করেন। ২৩ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে আবার এগিয়ে দেন যুগরাজ সিং। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে শেষ করে ভারত।

দ্বিতীয়ার্ধেও দুরন্ত আক্রমণ শুরু করে ভারতীয় দল। ৪২ মিনিটের মাথায় সহ-অধিনায়ক হার্দিক সিং পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান বাড়ান ৩-১। এরপর ৫৪তম মিনিটে শিলানন্দ লাকরা দুর্দান্ত ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান ৪-১। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে আরও একটি গোল করেন হরমনপ্রীত সিং। এই ম্যাচে নিজের দ্বিতীয় গোল করলেন তিনি। শেষ পর্যন্ত ভারত জিতল ৫-১ ফলে।

এই জয়ের ফলে নিজেদের হকির সোনা সফলভাবে ডিফেন্ড করল টিম ইন্ডিয়া। ২০২২ এশিয়ান গেমসেও সোনা জিতেছিল ভারত। ২০২৬ সালের সোনা জয়ের ফলে এশিয়ান গেমসে পুরুষ হকি দলের সোনা সংখ্যা এখন ৫। শুধু পুরুষ দলই নয়, সোনা জিতেছে মহিলা দলও। ফলে এশিয়ান গেমসের একই আসরে পুরুষ ও মহিলা – দুই দলই সোনা জেতার বিরল নজির গড়ল। এই সোনার ফলে স্বস্তি পেল ভারত। ২০২৮ সালের অলিম্পিকের জন্য তাদের আর যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে না। ২০২৮ লস অ্যাঞ্জেলিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল ভারত।

Loading...
Unable to load recommendations.
Follow Us