India vs Pakistan Football: পাকিস্তানকে ৩ গোল, জয় দিয়ে সাফ অভিযান শুরু ভারতের!

Saff Cup: ভারতের হয়ে জোড়া গোল করেন সুহেল ভাট। একটি গোল করেন মংগলেনথন কিপগেন। যদিও, ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় ভারত।

India vs Pakistan Football: পাকিস্তানকে ৩ গোল, জয় দিয়ে সাফ অভিযান শুরু ভারতের!
ফাইল ছবিImage Credit source: AIFF

|

Nov 05, 2026 | 6:02 PM

ঢাকা: ভারত বনাম পাকিস্তান যেকোনও খেলাতেই উত্তেজক বলে গণ্য করা হয়। ফুটবলেও তাই। এবার সাফ কাপে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করল ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে ৩-২ গোলে হারাল ভারত। ভারতের হয়ে জোড়া গোল করেন সুহেল ভাট। একটি গোল করেন মংগলেনথন কিপগেন। যদিও, ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় ভারত।

প্রথমার্ধ থেকেই একাধিক আক্রমণ শুরু করে ভারত। ১৩ মিনিটের মাথায় এগিয়ে যায় ভারত। বাঁ দিক থেকে দুরন্ত গতিতে বক্সে উঠে আসা মহম্মদ সুহেলের মাইনাস থেকে ফিনিশ করেন সুহেল আহমেদ ভাট। এর ঠিক মিনিট ছয়েক পরেই আবার গোল ভারতের। এবার মাঝমাঠ থেকে বাড়ানো অভিষেক সূর্যবংশীর বল পান সুহেল। পাক গোলকিপার তখন একা ছিলেন। তাঁকে পরাস্ত করেই ২-০ করে দেন তিনি । প্রথম ২০ মিনিটের মধ্যেই ২-০ এগিয়ে যায় ভারত।

(বিস্তারিত আসছে…)

Loading...
Unable to load recommendations.
Follow Us