
জাপান: শেষ এশিয়ান গেমস ২০২৬। আইচি-নাগোয়াতে মোট ৮৫টি পদক জিতে অভিযান শেষ করল ভারত। এর মধ্যে রয়েছে ২১ সোনা, ২৭ রুপো ও ৩৭ ব্রোঞ্জ। প্রতিযোগিতার শেষ দিনে একের পর এক সাফল্যে ভারত উঠে এসেছে চতুর্থ স্থানে। প্রথম ৩ স্থানে আছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া। চিনের মোট প্রাপ্ত মেডেল ৩৪১, যার মধ্যে আছে ১৬৯টি সোনা। জাপান পেয়েছে ২৬৯টি মেডেল। জাপানের প্রাপ্ত সোনা সংখ্যা ৮৩। দক্ষিণ কোরিয়ার মেডেল সংখ্যা ১৫০, যার মধ্যে সোনা ৩৯।
শেষ দিনে ভারতের সোনার সংখ্যা বেড়েছে মূলত হকি, ক্রিকেট ও কুস্তিতে। ক্রিকেটে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সোনা জিতেছেন শ্রেয়স আইয়ার ও তাঁর ছেলেরা। পুরুষদের ফ্রিস্টাইল কুস্তিতে অমন সেহরাওয়াত সোনা জিতেছেন। হকিতে মালয়েশিয়াকে ৫-১ হারিয়ে সোনা জিতেছে পুরুষদের হকি দল। কুস্তিতে অন্তিম পাঙ্গাল রুপো ও দীপক পুনিয়া ব্রোঞ্জ জিতেছেন। পদক তালিকায় ভারতের সোনার সংখ্যা উজবেকিস্তানের সমান – ২১টি। তবে রুপোর সংখ্যা বেশি হওয়ার ফলে চতুর্থ স্থানে রয়েছে ভারত। মোট পদকের নিরিখে এই এশিয়ান গেমসে ইতিহাসের দ্বিতীয় সেরা পারফরম্যান্স করল ভারত। একই সঙ্গে ২১ সোনা ভারতের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ পদক জয়। ২০২২ হাংঝৌ এশিয়ান গেমসে ১০৬টি পদক পাওয়ার পর আবার ৮০ পার করল ভারতের মেডেল সংখ্যা।
ভারতের সেরা পারফরম্যান্স (ক্রম তালিকা অনুযায়ী) –
| বছর | ভেন্যু | মোট পদক | সোনা | রুপো | ব্রোঞ্জ | স্থান |
| ১৯৫১ | নয়াদিল্লি | ৫১ | ১৫ | ১৬ | ২০ | ২য় |
| ২০২২ | হাংঝৌ | ১০৬ | ২৮ | ৩৮ | ৪০ | ৪র্থ |
| ২০২৬ | জাপান | ৮৫ | ২১ | ২৭ | ৩৭ | ৪র্থ |
| ১৯৮২ | নয়াদিল্লি | ৫৭ | ১৩ | ১৯ | ২৫ | ৫ম |
| ২০১০ | গুয়াংঝৌ | ৬৫ | ১৪ | ১৭ | ৩৪ | ৬ষ্ঠ |
| ২০১৮ | জাকার্তা-পালেমবাং | ৭০ | ১৬ | ২৩ | ৩১ | ৮ম |