Indian Hockey: গেরুয়া বিদায়, বিতর্কের মুখে পড়ে জার্সি বদল ভারতীয় হকি দলের!

Hockey India: বিশ্বকাপে ফলাফলও খুব একটা ভাল হয়নি। ভারতের পুরুষ দল ৮ম ও মহিলা দল ৫ম হয়ে টুর্নামেন্ট শেষ করে। নারী দলের ক্ষেত্রে এটিই এতদিনের ইতিহাসে সবথেকে ভাল ফল। ভারতের প্রাক্তন অধিনায়ক পরগত সিং, ধনরাজ পিল্লাইরা এর সমালোচনা করেন। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীণ পট্টনায়ক এই বদলকে রাজনৈতিক উদ্দেশ্যে বদল বলে অভিহিত করেন।

Indian Hockey: গেরুয়া বিদায়, বিতর্কের মুখে পড়ে জার্সি বদল ভারতীয় হকি দলের!
ভারতীয় হকি টিমImage Credit source: PTI

| Edited By: Moumita Das

Sep 09, 2026 | 11:57 AM

নয়াদিল্লি: বেশি নয়, দিন কয়েক আগেও অর্থাৎ হকি বিশ্বকাপের (Hockey World Cup) সময় চূড়ান্ত বিতর্ক হয়েছিল ভারতের জার্সি (Indian Team) নিয়ে। নীল কে সরিয়ে কেন জার্সির রং গেরুয়া, এই নিয়ে সবাই মন্তব্য করছিলেন। এমনকি কেউ কেউ এই বদলের মধ্যে খুঁজে পেয়েছিলেন রাজনীতিও। তবে হকি ইন্ডিয়ার একটি সিদ্ধান্তে এবার যাবতীয় বিতর্কের অবসান হল বলে মনে করা যায়। আর ভারতীয় জার্সিতে প্রধান রং হিসেবে গেরুয়া থাকবে না। নীল রংকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়া। আসন্ন ২০২৬ এশিয়ান গেমসের (2026 Asian Games) জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (Indian Olympic Association) জানিয়েছে, দলের প্রথম পছন্দ নীল। আর গেরুয়া থাকবে দ্বিতীয় রং হিসেবে।

হকি ইন্ডিয়ার কোষাধ্যক্ষ শেখর মনোহরণ জানান, IOA দলকে কিটের পছন্দ জানতে চাইলে তারা প্রথমে নীল ও পরে গেরুয়াকেই চেয়েছে। এর আগে আগস্টে FIH হকি বিশ্বকাপের আগে হকি ফেডারেশন জাতীয় দলের জার্সির মূল রং হিসেবে গেরুয়া চেয়েছিল। এর কারণ হিসেবে বলা হয়েছিল, নীল টার্ফে নীল জার্সি হলে দৃশ্যমানতার অসুবিধে হয়। খেলোয়াড় ও কোচদের পরামর্শের হলুদ ও কমলা রং বিবেচনা করা হয় এবং জাতীয় পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখে জার্সির রং গেরুয়া করা হয়।

এরপরেই এই সিদ্ধান্ত নিয়ে তুমুল বিরোধিতা শুরু হয়। ভারতের প্রাক্তন অধিনায়ক পরগত সিং, ধনরাজ পিল্লাইরা এর সমালোচনা করেন। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীণ পট্টনায়ক এই বদলকে রাজনৈতিক উদ্দেশ্যে বদল বলে অভিহিত করেন। পরবর্তীকালে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তীরকে-র নিজস্ব ইমেল প্রকাশ্যে আসে, যেখানে তিনি জানান, তাঁকে না জানিয়েই এই জার্সি বদলের সিদ্ধান্ত নেওয়া হয় ও এটিকেই চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়ে দেওয়া হয়।

বিশ্বকাপে ফলাফলও খুব একটা ভাল হয়নি। ভারতের পুরুষ দল ৮ম ও মহিলা দল ৫ম হয়ে টুর্নামেন্ট শেষ করে। নারী দলের ক্ষেত্রে এটিই এতদিনের ইতিহাসে সবথেকে ভাল ফল। এদিকে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য পুরুষ ও নারী দলের কোচ, ক্যাপ্টেন ও হকি ইন্ডিয়ার কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন, যা হয়েছে হয়ে গিয়েছে, এবার ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৬ এশিয়ান গেমসের দিকে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us