AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket: আইপিএল শেষ হলেই ওয়ান বিশ্বকাপের ব্লুপ্রিন্ট, গম্ভীর এখন থেকেই নেমে পড়ছেন!

টানা দুইবার টি-২০ ফর্ম্যাটে বিশ্বকাপ জেতার পর, ‘মেন ইন ব্লু’ ১৬ বছরের খরা কাটাতে চাইছে সাদা বলের অন্য খেলায়। শেষবার ভারত ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ওই দলের সদস্য ছিলেন গম্ভীরও। রবিবার ভারতের জয়ের পর ভারতের কোচ জানিয়ে দিয়েছেন, কবে থেকে শুরু হবে ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতি।

Cricket: আইপিএল শেষ হলেই ওয়ান বিশ্বকাপের ব্লুপ্রিন্ট, গম্ভীর এখন থেকেই নেমে পড়ছেন!
| Updated on: Mar 10, 2026 | 1:14 PM
Share

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ সবে শেষ হয়েছে। এখনই পরের লক্ষ্য ঠিক করে ফেলেছে ভারতীয় দল। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ। গৌতম গম্ভীরের দল সেই লক্ষ্যে এ বার নেমে পড়তে চলেছে। টানা দুইবার টি-২০ ফর্ম্যাটে বিশ্বকাপ জেতার পর, ‘মেন ইন ব্লু’ ১৬ বছরের খরা কাটাতে চাইছে সাদা বলের অন্য খেলায়। শেষবার ভারত ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ওই দলের সদস্য ছিলেন গম্ভীরও। রবিবার ভারতের জয়ের পর ভারতের কোচ জানিয়ে দিয়েছেন, কবে থেকে শুরু হবে ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতি।

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর জানান, আইপিএল শেষ হওয়ার পর থেকেই ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে ভারত। তাঁর মতে, বড় টুর্নামেন্টের জন্য আগে থেকেই পরিকল্পনা করা ভালো। ভারত সম্প্রতি ওয়ান ডে ম্য়াচ খুব বেশি খেলেনি। গম্ভীর বলেন, “আইপিএল শেষ হওয়ার পর থেকেই ওয়ান ডে বিশ্বকাপের পরিকল্পনা শুরু হবে। আইপিএল থেকে বিশ্বকাপের আগে পর্যন্ত প্রায় ২৫ থেকে ৩০টি ওডিআই ম্যাচ রয়েছে। এখন এই ফর্ম্যাটে খুব বেশি খেলা হয় না। তাই যত তাড়াতাড়ি পরিকল্পনা শুরু করা যাবে, দলের জন্য ততই ভালো হবে।”

২০২৭ সালের একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা দক্ষিণ আফ্রিকাতে। গম্ভীর বলেন, দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট খেলা সহজ নয়। তাই দল গঠন ঠিকভাবে করতে হবে। এমন ক্রিকেটারদের বেছে নিতে হবে, যাঁরা ওই পরিবেশ ও পিচে ভালো খেলতে পারবেন। ভারতের কোচ বলেছেন, “দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট খেলা সহজ নয়। আমাদের সঠিক কম্বিনেশন খুঁজে বের করতে হবে। এবং সেই পরিস্থিতির উপযোগী খেলোয়াড়দের নিতে হবে। নির্বাচক ও কোচিং স্টাফ মিলেই এই কাজ করা হবে। আইপিএল শেষ হওয়ার মধ্যেই ওয়ান ডে বিশ্বকাপের জন্য ভারতের একটি পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যাবে।”

Follow Us