
কলকাতা : কর্পোরেট অফিসের যেসব হাত সাধারণত কম্পিউটারের কি-বোর্ডে ঝড় তোলে, তারাই এবার ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে একের পর এক শট মারছেন। TV9 নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত এই কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন ছিল বেশ উত্তেজনাপূর্ন। কর্পোরেট কর্মীরা কাজের সমস্ত চাপ সরিয়ে রেখে কোর্টে র্যাকেট হাতে প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছেন। শুক্র, শনি ও রবি – এই তিন দিন ধরে হতে থাকা এই চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনটি ছিল রোমাঞ্চে ভরপুর। ভারতীয় ব্যাডমিন্টন কিংবদন্তি পুল্লেলা গোপীচাঁদের নির্দেশনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শন করেছেন এবং পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন। মাইক্রোসফট, অ্যামাজন, ডেলয়েট, টিসিএস, ইনফোসিসের মতো সফ্টওয়্যার কোম্পানিগুলির পাশাপাশি অন্য কোম্পানির কর্মীরাও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
দ্বিতীয় দিনের ফলাফল :-
মিক্সড ডাবলস (রাউন্ড অফ ১৬)
নেটপ্লে-ক্যাফেইন: সাই তেজ ও হরিথার জুটি শুভম ও যশস্বীর জুটিকে ১৫-৮, ১৫-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।
মাইক্রোসফ্ট: প্রণব জৈন ও অনুজা দাসের জুটি সাই র্যাম ও আকাঙ্খার জুটিকে ১৫-১০, ১৫-৮ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। এছাড়াও অনিল কুমার ও গৌরী ডালভের জুটি ১৫-২, ১৫-৩ ব্যবধানে একতরফা জয় পেয়েছে।
কাল্টফিট: জয় সাই সুনীল ও পার্বতীর জুটি ১৫-১০, ১৫-১১ স্কোরে জিতে পরের রাউন্ডে চলে গিয়েছে।
রায়ান এলএলসি: কে রাহুল ও ভাডলাপোডির জুটি ইমরান ও পুনিথা জুটির বিরুদ্ধে ১৫-৬, ১৫-৭ ব্যবধানে জয়লাভ করেছে।
মহিলাদের সিঙ্গলস :-
এন রাঙ্গা রাও অ্যান্ড সন্স : চিন্ময়ী জি জাম্মানাকাত্তি শৈলী জ্যালোরীর বিরুদ্ধে ১৫-১০, ১৫-৯ ব্যবধানে জয়ী হয়েছেন।
সিরি প্ল্যানিং: কে জীবন রেড্ডি এক কঠিন লড়াইয়ের পর ভাদেপল্লী প্রমদার বিরুদ্ধে ১৬-১৪, ১৫-১২ ব্যবধানে জয়লাভ করেন।
সানোফি: প্রত্যুষ সৎপথে প্রিয়া শর্মার বিরুদ্ধে ১৫-৮, ১৫-৬ ব্যবধানে জিতেছেন।
পুরুষ সিঙ্গলস:-
অ্যামাজন: লৌহিত নরেন্দ্র কুমারকে ১৫-৫, ১৫-৬ ব্যবধানে হারিয়ে নিজের আধিপত্য বজায় রেখেছেন।
স্যাপিয়েন্স: আদিত্য বিএস এক রোমাঞ্চকর ম্যাচে রাজুর বিরুদ্ধে ১৬-১৮, ১৫-১৩, ১৫-১১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন।
টিসিএস: তোকাল কৌশিক রামের বিরুদ্ধে ১৫-১১, ১৫-৯ ব্যবধানে জিতেছেন।
মাইক্রোসফ্ট:: অভিনব শর্মা দুর্দান্ত লড়ে সাই রামের বিরুদ্ধে ১৫-১৩, ৭-১৫, ১৬-১৪ ব্যবধানে জিতেছেন।
ইনফোসিস: অনুরাগ ভাত তেজ অন্বেষ যাদবের বিরুদ্ধে ১৫-১২, ১৬-১৪ ব্যবধানে জিতে ম্যাচে লিড নিয়েছেন।
কর্পোরেট কর্মীদের মনোবল বাড়াতে ও খেলাধুলার প্রতি আগ্রহ তৈরী করার লক্ষ্যে TV9 নেটওয়ার্কের এই উদ্যোগকে প্রতিযোগীরা সাধুবাদ জানিয়েছেন। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের দিকে ম্যাচগুলো যত এগোচ্ছে, ততই উত্তেজনাও বেড়ে চলেছে। শেষ পর্যন্ত কে টিকে থাকবেন ও এই চ্যাম্পিয়নশিপের শিরোপা পাবেন – এই প্রশ্নের দিকেই নজর সব কর্পোরেট ক্রীড়াপ্রেমী কর্মীদের।