Sri Lanka vs India Scorecard: অপ্রতিরোধ্য মানব সুতার, গলে স্পিন জুজুতেই লঙ্কা বধ ভারতের!

Manav Suthar: প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করলেন তিনি। যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন, ততক্ষন শ্রীলঙ্কার একটি জয়ের আশা বেঁচে ছিল। কিন্তু মানব সুতারের বলে তাঁর ক্যাচ ধ্রুব জুরেল নিতেই স্পষ্ট হয়ে যায় লিখন। প্রথম ইনিংসে ৪ উইকেট পেয়েছিলেন মানব। এবার দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট এল তাঁর ঝুলিতে।

Sri Lanka vs India Scorecard: অপ্রতিরোধ্য মানব সুতার, গলে স্পিন জুজুতেই লঙ্কা বধ ভারতের!
৬ উইকেট পেলেন মানব সুতার।Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Aug 19, 2026 | 2:39 PM

গল: প্রত্যাশা মতোই প্রথম টেস্টে খড়কুটোর মত উড়ে গেল শ্রীলঙ্কা। ১৬৫ রানের বিশাল ব্যবধানে জয় পেল ভারত। দুর্দান্ত বোলিং করলেন স্পিনার মানব সুতার। ২য় ইনিংসে ৫৫ রান দিয়ে ৬ উইকেট পেলেন তিনি। ৩৭২ রান তাড়া করতে নেমে ২০৬ রানেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। এই জয়ের ফলে WTC ফাইনালের রাস্তা এখনও খোলা রইল ভারতের সামনে।

গতকাল দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৮৮/৪। শ্রীলঙ্কার হয়ে যাবতীয় প্রতিরোধ গড়ে তুলেছিলেন সোনাল দিনুশা। কিন্তু লাঞ্চের পর তিনি আউট হতেই যাবতীয় চেষ্টা বিফলে চলে গেল শ্রীলঙ্কার। প্রথম ইনিংসে ভারতের ৪৬২ রানের জবাবে ২৮৪ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। সেঞ্চুরি করেছিলেন সোনাল। ১ম ইনিংসে ৪ উইকেট পেয়েছিলেন মানব ও ৩ উইকেট পেয়েছিলেন জাদেজা। তবে ২য় ইনিংসে ২০০র কমেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ভারতের স্কোর হয় মাত্র ১৯৩। ঋষভ পন্থ করেন ৬৬, দেবদত্ত পাদিক্কাল করেন ৪৪ রান। শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭২ রানের। কিন্তু তার আগেই শেষ হয়ে যায় ডিকওয়েলাদের ইনিংস।

 

গতকালের পর আজ প্রথমেই আউট হয়ে যান ধনঞ্জয় ডি সিলভা (৫৯)। তবে প্রথম ইনিংসের পর আজকেও বড় রান পেলেন সোনাল। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করলেন তিনি। যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন, ততক্ষন শ্রীলঙ্কার একটি জয়ের আশা বেঁচে ছিল। কিন্তু মানব সুতারের বলে তাঁর ক্যাচ ধ্রুব জুরেল নিতেই স্পষ্ট হয়ে যায় লিখন। ডিকওয়েলার (১০) উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর সর্বোচ্চ স্কোর কেশরা নুয়ান্থার। তিনি করেছেন ২০ রান। তাঁর পর প্রবাথ জয়সূর্য, লাহিরু কুমারা ও আসিথা ফার্নান্দো – তিনজনেই ০ করেছেন। আসিথা ০ রানে অপরাজিত রইলেন। ৭৭.৪ ওভারেই ২০৬ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

প্রথম ইনিংসে ৪ উইকেট পেয়েছিলেন মানব। এবার দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট এল তাঁর ঝুলিতে। ২টি উইকেট পেয়েছেন প্রসিদ্ধ। ১টি করে উইকেট পেয়েছেন জাদেজা ও সিরাজ। কুলদীপ প্রথম ইনিংসে ১ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে আর উইকেট পাননি। ২৩ তারিখ থেকে শুরু ২য় টেস্ট। তার আগে ১ম টেস্টে জয় নিঃসন্দেহে অক্সিজেন জোগাবে টিম ইন্ডিয়াকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us